হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাশেম

ডেস্ক, রাজনীতি ডটকম

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ তাদের নতুন প্রধানের নাম ঘোষণা করেছে। গত মাসে বৈরুতের দক্ষিনাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর আজ উপ-প্রধান নাঈম কাশেমকে নতুন নেতা হিসেবে বেছে নিয়েছে হিজবুল্লাহ।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এএফপি।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, 'শুরা কাউন্সিল শেখ নাঈম কাশেমকে হিজবুল্লাহর মহাসচিব হিসেবে বেছে দিতে রাজি হয়েছে।'

নাসরাল্লাহ নিহত হওয়ার পর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিল প্রধান হাশেম সাফিএদ্দিনের নাম বিবেচনায় ছিল।

তবে নাসরাল্লাহর পর তিনিও ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণ শহরতলিতে নিহত হন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শিগগিরই হরমুজ প্রণালি খুলবে, যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগেই আশাবাদ ট্রাম্পের

মেরিল্যান্ডের জয়েন্ট বেজ অ্যান্ড্রুজ থেকে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে ট্রাম্প বলেন, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক না হতে পারে, সেটিই হবে শান্তিচুক্তির প্রধান শর্ত। তার ভাষায়, ‘পারমাণবিক অস্ত্র নয়— চুক্তির ৯৯ শতাংশই এটি। এই শর্ত পূরণ হলে হরমুজ প্রণালি স্বয়ংক্রিয়ভাবেই খুলে যাবে।’

৪ ঘণ্টা আগে

আলোচনার সদিচ্ছা আছে, তবে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার সংকট ইরানি প্রতিনিধিদলের

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ ও উত্তেজনা স্থায়ীভাবে অবসানে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে নির্ধারিত সংলাপে সদিচ্ছা নিয়েই যোগ দিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরানি প্রতিনিধি দল। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার সংকটেও ভুগছেন এ দলের সদস্যরা।

৫ ঘণ্টা আগে

পাকিস্তানে জে ডি ভ্যান্স, আগেই পৌঁছেছে ইরানি প্রতিনিধি দল

মার্কিন প্রতিনিধি দল পৌঁছানোর আগেই ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের নেতৃত্বে ৭১ সদস্যের একটি শক্তিশালী ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে এসে পৌঁছায়। পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

৬ ঘণ্টা আগে

নিরাপত্তার চাদরে ইসলামাবাদ, দুই দিনের সরকারি ছুটি

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে শীর্ষ পর্যায়ের কূটনীতিকরা এই ঐতিহাসিক বৈঠকে অংশ নিচ্ছেন।

৬ ঘণ্টা আগে