খেলা শেষে ফেরার পথে নৌকাডুবিতে ২৫ ফুটবলারের মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম

আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পশ্চিমাঞ্চলে একটি নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। খবর আনাদোলু এজেন্সির।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মাই-নডোম্বের কাছে কোয়া নদীতে একটি নৌকা ডুবে কমপক্ষে ২৫ জন নিহত এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন।

প্রাদেশিক সরকারের মুখপাত্র অ্যালেক্সিস এমপুতু বলেছেন, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২৫ জন এবং বেঁচে যাওয়া আরোহীর সংখ্যা ৩০ জন। রাতের বেলা নৌযান চলাচলকে নৌকাডুবির প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে।

দুর্ঘটনাকবলিত নৌকাটি নাগাম্বোমি গ্রামের ফুটবলারদের বহন করছিল। ওই ফুটবলাররা মুশি শহরে একটি ম্যাচ খেলে ফিরছিলেন। স্থানীয় সময় রাত ১১টায় মুশি বন্দর ছেড়ে ১২ কিলোমিটার ভ্রমণ করার পর নৌকাটি ডুবে যায়।

মুশি পুলিশ স্টেশনও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে কিন্তু বিস্তারিত কিছু জানায়নি।

প্রসঙ্গত, এই অঞ্চলে নৌকা দুর্ঘটনা প্রায়শই ঘটে। গত বছরের ডিসেম্বরে মাই-নডোম্বের কাছে ইনোঙ্গো শহরে যাওয়ার পথে একটি নৌকা ডুবে গিয়েছিল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

৫ মাস পর ইরান-কাতার সামুদ্রিক বাণিজ্য শুরু

গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া একটি অন্তর্বর্তী চুক্তির মাধ্যমে দীর্ঘ চার মাসব্যাপী চলা সংঘাত অবসানের ঘোষণা আসে। এই চুক্তির আওতায় পারস্য উপসাগরে যুদ্ধপূর্ব সামুদ্রিক চলাচল পুনরায় শুরুর বিষয়ে দুই পক্ষ একমত হয়। তবে উপসাগরের ভেতরে ও বাইরে জাহাজ চলাচল নিয়ে বিতর্ক এখনো পুরোপুরি শেষ হয়নি।

১২ ঘণ্টা আগে

হরমুজে ফি নেবে ইরান, বন্ধু দেশের জন্য ‘বিশেষ সুবিধা’

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য হওয়া প্রাথমিক চুক্তিতে বলা হয়েছিল, ৬০ দিন পর্যন্ত বাণিজ্যিক জাহাজগুলো কোনো ফি ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে এই ৬০ দিনের পর কী নিয়ম হবে, তা এখনো স্পষ্ট নয়।

১৩ ঘণ্টা আগে

‘খামেনিকে কখনও বিদায় জানাব না’— ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আবেগঘন বক্তব্য

শনিবার তেহরানে অনুষ্ঠিত ‘ইমাম খামেনেয়ী; প্রতিরোধের চিরন্তন নেতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে পার্সটুডে।

১৭ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় উপস্থিত ৩ ছেলে, ছিলেন না মোজতবা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, খামেনির তিন ছেলে— মোস্তাফা, মেইসাম ও মাসউদ খামেনি তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নিচ্ছেন। তবে উত্তরসূরি মোজতবা খামেনির কোনো উপস্থিতি দেখা যায়নি।

১৮ ঘণ্টা আগে