ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৯, আহত ৪৭

ডেস্ক, রাজনীতি ডটকম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের নতুন হামলায় অন্তত ৯ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা এনএনএ-এর বরাতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়েহ অঞ্চলের হাব্বুশ শহরে বিমান হামলায় ৩ জন নিহত ও ১৮ জন আহত হন।

এছাড়া টাইর শহরের আল-আলাম মোড়ে আরেকটি হামলায় ২৪ জন আহত হয়েছেন। অন্যদিকে, মিয়েহ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলায় ২ জন নিহত ও ৪ জন আহত হন।

সাইদনের আদলুন এলাকায় ইসরায়েলি হামলায় আরও ৪ জন নিহত এবং একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসরায়েল গত ২ মার্চ থেকে সীমান্তপাড়ের হামলার জেরে হিজবুল্লাহর-এর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ১,০৭২ জন নিহত এবং ২,৯৬৬ জন আহত হয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ ভাবে ইরানের ওপর হামলা চালায়। এর প্রতিবাদে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যৌথ সামরিক অভিযানে ইরানে ইতোমধ্যে ১,৩৪০ জনের বেশি নিহত হয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রাষ্ট্রীয় অনুষ্ঠানে মন্ত্রীর মর্যাদা পাবেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বুধবার (২৪ জুন) তারিখে জারি করা ওই স্মারকে বলা হয়েছে, দীনেশ ত্রিবেদীকে ‘টেবিল অব প্রিসিডেন্সে’ (টিওপি) কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমতুল্য মর্যাদা দেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত কেবল তার ব্যক্তিগত ক্ষেত্রে প্রযোজ্য এবং এ জন্য বিদ্যমান টেবিল অব প্রিসিডেন্সে কোনো সংশোধন আনা হচ্ছে না।

১ দিন আগে

জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহত অন্তত ৩২, আহত ৭ শতাধিক

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

১ দিন আগে

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে কাঁপল ব্রাজিলও

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তর উপকূলীয় অঞ্চলগুলো। এর মধ্যে রয়েছে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকোন রাজ্য। এসব এলাকায় ভূমিকম্প ও পরবর্তী কম্পনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে।

১ দিন আগে

ফ্রান্সে রেকর্ড তাপমাত্রায় উত্তাপ ছড়াচ্ছে ‘এসি’ বিতর্ক

দীর্ঘদিন ধরে পরিবেশগত কারণে এয়ারকনের ব্যবহার সীমিত রাখার নীতি অনুসরণ করে আসা দেশটি এখন বাস্তবতার মুখোমুখি। একদিকে রেকর্ড তাপমাত্রা, অন্যদিকে হাসপাতাল, স্কুল ও গণসেবার ওপর বাড়তে থাকা চাপ— এ পরিস্থিতি ফ্রান্সের রাজনীতি, পরিবেশনীতি ও জনস্বাস্থ্যের আলোচনাকে নতুন মোড় দিয়েছে।

১ দিন আগে