ইসরাইলের হামলার ঘটনায় ইরানের সব ফ্লাইট বাতিল

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের অভ্যন্তরে শনিবার ভোরেপ্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরাইল। ৭ মাসের কম সময়ের মধ্যে দুই দেশের মধ্যে এটি দ্বিতীয়বার পাল্টাপাল্টি হামলার ঘটনা। তবে এ হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না।

তবে টাইমস অব ইসরাইল শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলের হামলার জেরে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে ইরান।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার একজন মুখপাত্র বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ১ অক্টোবর রাতে ইরানের সামরিক বাহিনী (আইআরজিসি) ইসরাইলের সামরিক, গুপ্তচর এবং গোয়েন্দা ঘাঁটিগুলো লক্ষ্যে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালায়।

যা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশানের হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয়।

এরপর থেকেই ‘মোক্ষম জবাব’ দিতে ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়ে এসেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের শর্তে ইঙ্গিত— জটিল হতে যাচ্ছে আলোচনা

পল অ্যাডামস বলছেন, গত এক বছরে আলোচনার চালাকালে দুবার হামলার শিকার হওয়ার কারণে ইরান এখন নিশ্চয়তা চায়, যেন ভবিষ্যতে আবার এমন হামলা না হয়। তবে বাস্তবতা হলো— কেউই খুব একটা বিশ্বাস করে না যে এসব বড় বড় সমস্যার সমাধান ইসলামাবাদে বসে হয়ে যাবে।

৪ ঘণ্টা আগে

শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছেন জে ডি ভ্যান্স: হোয়াইট হাউজ

মার্কিন প্রতিনিধিদলের হয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে মূল বৈঠকে বসার আগে জে ডি ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এ দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিলেন। বৈঠকে ভ্যান্সের সঙ্গে আরও ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

৫ ঘণ্টা আগে

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল

বৈঠকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও উপস্থিত ছিলেন। তবে বৈঠকের বিস্তারিত সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

৫ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের ওপর ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়ে আলোচনায় বসছে ইরান: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রতি ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়ে ইরান আলোচনায় বসছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুলের সঙ্গে আলাপকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

৬ ঘণ্টা আগে