গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ২৫ হাজার

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। রোববার (২১ জানুয়ারি) তিন মাসের অধিক সময় ধরে চলমান ইসরাইল-হামাস সংঘাতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ৭ অক্টোবর থেকে এ অঞ্চলে ইসরাইলি আগ্রাসনে মোট ২৫ হাজার ১০৫ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৬২ হাজার ৬৮১ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। খবর এপি’র।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেন, ইসরাইলি হামলায় যেখানে চিকিৎসকরা পৌঁছাতে পারেন না, সেখানে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

গাজায় ইসরাইলি আগ্রাসনে একদিনের হতাহতের সংখ্যা উল্লেখ করে আল-কিদরা বলেন, ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৭৮ জনের লাশ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শুধু তাই না, প্রায় ৩০০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজায় ইসরাইলের আক্রমণের ধরণ বিশ্লেষণ করে জাতিসংঘ বলেছে, ইসরাইল-হামাস যুদ্ধে শিশু ও নারীরা ভোগান্তির শিকার হচ্ছেন সবচেয়ে বেশি।

জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, গাজার মোট জনসংখ্যার প্রায় ৮৫ শতাংশ মানুষ তাদের বাড়িঘর হারিয়েছেন। হাজার হাজার মানুষ জাতিসংঘ-চালিত বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও তাঁবু ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। তাদের এক-চতুর্থাংশ মানুষ অনাহারে রয়েছেন।

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত সাধারণ মানুষ ও যোদ্ধাদের পার্থক্য করতে না পারলেও কর্মকর্তারা বলছেন, নিহতদের মধ্যে দুই-তৃতীয়াংশ রয়েছেন শিশু ও নারী।

কিন্তু, ইসরাইলি সামরিক বাহিনী বলছে, প্রায় নয় হাজার ফিলিস্তিনি যোদ্ধা হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এদিকে গাজা আক্রমণ শুরুর পর থেকে ১৯৫ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।

৫ ঘণ্টা আগে

ইরানের কাছে হরমুজ প্রণালিতে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।

৬ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের তেল অবরোধে কিউবাজুড়ে তীব্র লোডশেডিং, অন্ধকারে পুরো দেশ

কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও বছরের শুরু থেকে এ নিয়ে দেশটিতে চারবার সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্ত

৭ ঘণ্টা আগে

২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফা ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই চার প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। ফলে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর ম

৮ ঘণ্টা আগে