ব্রিটে‌নে বাড়ির মালিকানায় বাংলা‌দেশিরাও শীর্ষে

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১৪: ৪১

ব্রিটে‌নে বাড়ির মালিকানায় ভারতীয় ও পাকিস্তানি কমিউনিটির পাশাপা‌শি শীর্ষে র‌য়ে‌ছেন বাংলাদেশীরাও।

থিংক ট্যাংকের বিশ্লেষণ অনুসারে,বাংলাদেশি, ব্রিটিশ-বাংলাদেশি ক‌মিউনিটি ভারতীয় ও পাকিস্তানি কমিউনিটির সঙ্গে নিজেদের কেনা ঘরে বসবাস ক‌রে। সোমবার (১৪ অক্টোবর) পলিসি এক্সচেঞ্জের প্রকাশনা ‘এ পোর্ট্রেট অফ মডার্ন ব্রিটেন: এথনিসিটি অ্যান্ড রিলিজিয়ন’ দেশের অনেক জাতিগোষ্ঠীর জনসংখ্যা, শিক্ষাগত, স্বাস্থ্য এবং অর্থনৈতিক পরিস্থিতির সমীক্ষা প্রতিবেদন প্রকাশ ক‌রে।

এ তা‌লিকায় পেশাদার কর্মীদের সর্বোচ্চ সংখ্যাসহ বাড়ির মালিকানার সর্বোচ্চ একাত্তর শতাংশ এমন সম্পত্তিতে বসবাস করে যা হয় সরাসরি মালিকানাধীন বা বন্ধকি লোন অথবা শেয়ার্ড মালিকানাসহ মালিকানাধীন,ব‌লে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রেডফিল্ড এবং উইল্টন দ্বারা পরিচালিত পোলিংয়ের সাথে যুক্ত করে ব্রিটেনের আদমশুমারি ও অন্যান্য পরিসংখ্যানগত সংস্থার বিশ্লেষণ করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়। জরিপের প্রশ্নের উত্তরদাতা‌দের মধ্যে ব্রিটিশ বাংলা‌দেশিরাও ছি‌লেন।

বিশ্লেষণের মূল ফলাফলগুলোর মধ্যে অন্যতম ছিল, যে চারজন অভিবাসীর মধ্যে প্রায় তিনজন বিশ্বাস করেন, শিশুদের ব্রিটিশ ইতিহাস নিয়ে গর্বিত হতে শেখানো উচিত।বেশিরভাগই বিশ্বাস করেন, ব্রিটেন ঐতিহ্যগতভাবে একটি ঐতিহাসিক ভিত্তি ছিল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পর্যটকদের জন্য সৌদির ‘প্যাকেজ ভিসা’, এক আবেদনেই ভিসা-টিকিট-হোটেল

পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থায় একই প্রক্রিয়ায় বিমান টিকিট, হোটেল বুকিং ও পর্যটন ভিসার আবেদন করা যাবে। চাইলে একই প্যাকেজে বিভিন্ন পর্যটন কার্যক্রম, অভিজ্ঞতা ও অনুষ্ঠানের টিকিটও যুক্ত করা যাবে।

১৭ ঘণ্টা আগে

আঙ্কারায় শুরু ন্যাটো সম্মেলন: কারা অংশ নিচ্ছেন, কী থাকছে আলোচনায়?

দুই দিনের এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোটভুক্ত দেশগুলোর ওপর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ আরও জোরদার করেছেন। ট্রাম্পের এ চাপের প্রেক্ষাপটে ইউরোপের বিভিন্ন দেশ সম্মেলনে কয়েক বিলিয়ন ডলারের নতুন সামরিক চুক্তি ঘোষণার প্রস্তুতি নিয়েছে।

১৯ ঘণ্টা আগে

ইউরোপ জুড়ে এবার দাবানলের তাণ্ডব, সরিয়ে নেওয়া হয়েছে হাজারও মানুষ

আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী, অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হলেও প্রবল বাতাস এবং আবারও তাপমাত্রা বাড়ার আশঙ্কায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।

২০ ঘণ্টা আগে

কোমে আলি খামেনির শোকযাত্রায় লাখো মানুষের ঢল

তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আকাশ থেকে তোলা ছবিতে কোমে খামেনির বিদায় ও জানাজার অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা গেছে। শোকযাত্রায় ইরানের পাশাপাশি তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধিদলও অংশ নেয়।

১ দিন আগে