ডেস্ক, রাজনীতি ডটকম

সংযুক্ত আরব আমিরাত ও ওমানের পর সৌদি আরবেও দফায় দফায় বৃষ্টি হচ্ছে। এবার ভারি বৃষ্টিতে ভেসেছে মদিনা নগরী। গালফ নিউজ জানিয়েছে, বৃষ্টির পর কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। ভারী বৃষ্টিতে ভিজেছে পবিত্র নগরী মদিনার মসজিদে নববী। নগরীতে মদিনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্রের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, মদিনার জন্য সর্বোচ্চ রেড এলার্ট জারি করেছে সংস্থাটি। মদিনায় আরও বজ্রসহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইয়ে যাবে বলে জানানো হয়েছে। মদিনার সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করেছে।
সৌদি আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, মদিনার আল ইসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে উপত্যকা এবং বিভিন্ন প্রাচীরে পানি উপচে পড়েছে। এছাড়া বৃষ্টির পানির কারণে সৃষ্ট বন্যায় অনেক রাস্তায়ও গাড়ি ডুবে গেছে। এতে অনেক সড়ক বন্ধের পাশাপাশি বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
অনেক জায়গায় সাধারণ মানুষের গাড়ি ডুবে গেছে, অনেক জায়গায় রাস্তা বন্ধ হয়ে গেছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তায় জরুরি সেবার কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেছেন। সেই সঙ্গে উপত্যকা এবং জলধারাগুলো থেকে দূরে থাকার আহবান জানিয়েছে।
সোমবারের বৃষ্টিতে ভিজেছে মদিনার মসজিদে নববী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, মসজিদে নববীতে বৃষ্টিতে ভিজে আনন্দ করছে শিশুরা। বৃষ্টি এতই বেশি ছিল যে মসজিদটিতে যে ছাউনি আছে সেগুলো বেয়ে বেয়ে সজোরে পানি নিচে নেমে আসে।
এর আগে সৌদি আরবের দক্ষিণ-পূর্বের প্রতিবেশী আরব আমিরাত এবং ওমানে টানা বৃষ্টিতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছিল। এর কয়েকদিন পর সৌদিতে ভারী বর্ষণ ও বন্যা দেখা দেয়। এই সময়ে আরব দেশগুলোতে এ ধরনের আকস্মিক বন্যাকে একটি বিরল ঘটনা বলা যেতে পারে।
উপসাগরীয় দেশগুলোর বেশিরভাগ শহর বৃষ্টির পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা ছাড়াই নির্মিত হয়েছিল। কারণ ২০ শতকের নগর পরিকল্পনাবিদরা আরব উপদ্বীপের মত শুষ্ক ভূখণ্ডে জলবায়ুর এমন নাটকীয় পরিবর্তনের প্রত্যাশা করেননি। ফলে মাঝারি বৃষ্টি হলেও পানিতে প্লাবিত হচ্ছে দেশগুলোর বিভিন্ন নগরী।

বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের দিকে এগিয়ে যায় খামেনির মরদেহবাহী ট্রাক। রাস্তার দুই পাশে কালো পোশাক পরা লাখো শোকাহত মানুষ ইরানের পতাকা, খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। ধীরগতিতে এগিয়ে চলা শবযাত্রার সময় পুরো শহরে শোক, ধর্মীয় আবেগ ও প্রতিশোধের আহ্বানের মিশ্র পরিবেশ
১৪ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
১৬ ঘণ্টা আগে
দূতাবাস বিজ্ঞপ্তিতে বলেছে, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের নির্ধারিত সারচার্জ বা প্রসেসিং ফি প্রযোজ্য হবে, যা সেবাগ্রহীতাকে বহন করতে হবে। প্রযোজ্য সারচার্জের হার ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি অনুযায়ী ভিন্ন হতে পারে।
১৬ ঘণ্টা আগে
আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
১৭ ঘণ্টা আগে