'ইসরায়েলি হামলার জবাব দিতে সব হাতিয়ার প্রস্তুত'

ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলি হামলার জবাব দিতে সব হাতিয়ার কাজে লাগাতে প্রস্তুত ইরান। সোমবার (২৮ অক্টোবর) এই দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে

সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই বলেছেন, ইসরায়েলকে সুনির্দিষ্ট ও যথাযথ জবাব দিতে সব হাতিয়ার ব্যবহার করবে ইরান।

শনিবার ইরানে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলাকে কিছুটা তুচ্ছ করেই তেহরান দাবি করে, তাদের খুব সামান্যই ক্ষতি হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী তাদের বিবৃতিতে দাবি করেছে,শনিবার তেহরান ও ইরানের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র কারখানাসহ একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে তিন দফা বিমান হামলা চালানো হয়েছে।

একই বক্তব্যে বাঘাই বলেছেন, ইসরায়েলি হামলার প্রকৃতির ওপর ইরানের জবাবের মাত্রা নির্ভর করবে।

দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি রবিবার বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের শক্তি প্রদর্শনের মাত্রা ইরানি কর্মকর্তারাই নির্ধারণ করবেন।

তিনি আরও বলেছেন, ইসরায়েলের হামলা নিয়ে অবহেলা বা অতিরঞ্জন, কোনোটিই কাম্য নয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শত্রুভাবাপন্ন দেশ দুটি হামলা-পাল্টা হামলার চক্র চালিয়ে যাচ্ছে। এরমধ্যেই চলতি মাসের ১ তারিখ ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় পুরো হামলাই প্রতিহত করতে সক্ষম হয়েছিল। ওই হামলার জবাবেই শনিবার বিমান হামলা চালায় তেল আবিব।

ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে আছে ইসরায়েল। আর গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে একবছর ধরে তাদের যুদ্ধ চলছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শিগগিরই হরমুজ প্রণালি খুলবে, যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগেই আশাবাদ ট্রাম্পের

মেরিল্যান্ডের জয়েন্ট বেজ অ্যান্ড্রুজ থেকে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে ট্রাম্প বলেন, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক না হতে পারে, সেটিই হবে শান্তিচুক্তির প্রধান শর্ত। তার ভাষায়, ‘পারমাণবিক অস্ত্র নয়— চুক্তির ৯৯ শতাংশই এটি। এই শর্ত পূরণ হলে হরমুজ প্রণালি স্বয়ংক্রিয়ভাবেই খুলে যাবে।’

৪ ঘণ্টা আগে

আলোচনার সদিচ্ছা আছে, তবে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার সংকট ইরানি প্রতিনিধিদলের

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ ও উত্তেজনা স্থায়ীভাবে অবসানে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে নির্ধারিত সংলাপে সদিচ্ছা নিয়েই যোগ দিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরানি প্রতিনিধি দল। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার সংকটেও ভুগছেন এ দলের সদস্যরা।

৫ ঘণ্টা আগে

পাকিস্তানে জে ডি ভ্যান্স, আগেই পৌঁছেছে ইরানি প্রতিনিধি দল

মার্কিন প্রতিনিধি দল পৌঁছানোর আগেই ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের নেতৃত্বে ৭১ সদস্যের একটি শক্তিশালী ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে এসে পৌঁছায়। পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

৬ ঘণ্টা আগে

নিরাপত্তার চাদরে ইসলামাবাদ, দুই দিনের সরকারি ছুটি

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে শীর্ষ পর্যায়ের কূটনীতিকরা এই ঐতিহাসিক বৈঠকে অংশ নিচ্ছেন।

৬ ঘণ্টা আগে