কম্বোডিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ২০

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার একটি সেনাঘাঁটিতে বিস্ফোরণে ২০ সেনা নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলের একটি ঘাঁটিতে গোলাবারুদে বিস্ফোরণের ঘটনা থেকে সেনা সদস্যরা প্রাণ হারান। দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

দেশটির কামপং স্পিউ প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে স্থানীয় শনিবার সন্ধ্যায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন সেনা সদস্য আহতও হয়েছেন। সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান প্রধানমন্ত্রী হুন মানেট। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি।

হুন মানেট বলেন, কামপং স্পিউ প্রদেশের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের খবরে তিনি গভীরভাবে শোকাহত। কী কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রী হুন মানেটের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।

তিনি হতাহত সৈন্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সরকার তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য অর্থসহায়তা ও হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মাশহাদে চিরনিদ্রায় শায়িত আলি খামেনি, বিদায় জানাতে লাখো মানুষের ঢল

বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের দিকে এগিয়ে যায় খামেনির মরদেহবাহী ট্রাক। রাস্তার দুই পাশে কালো পোশাক পরা লাখো শোকাহত মানুষ ইরানের পতাকা, খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। ধীরগতিতে এগিয়ে চলা শবযাত্রার সময় পুরো শহরে শোক, ধর্মীয় আবেগ ও প্রতিশোধের আহ্বানের মিশ্র পরিবেশ

১৬ ঘণ্টা আগে

আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি আতিক

বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

১৮ ঘণ্টা আগে

ওয়াশিংটনে কনস্যুলার সেবা নিতে ফি দেওয়া যাবে ডিজিটাল পদ্ধতিতে

দূতাবাস বিজ্ঞপ্তিতে বলেছে, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের নির্ধারিত সারচার্জ বা প্রসেসিং ফি প্রযোজ্য হবে, যা সেবাগ্রহীতাকে বহন করতে হবে। প্রযোজ্য সারচার্জের হার ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি অনুযায়ী ভিন্ন হতে পারে।

১৮ ঘণ্টা আগে

সন্দেভাজনদের বাংলাদেশে পুশব্যাক সম্পূর্ণ অবৈধ— বললেন আসামের বিধায়ক আজমল

আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

১৮ ঘণ্টা আগে