ইসরায়েলের ইতিবাচক প্রস্তাবে হামাস চূড়ান্ত জবাব দেবে আজ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৪: ০৬

হামাসের একটি প্রতিনিধি দল আজ মিশরে এসে ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় প্রস্তাবের জবাব দেবে । এক ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, এই প্রথম বারের মতো ইসরায়েল স্থায়ীভাবে গাজায় 'যুদ্ধের অবসান' নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।

নভেম্বরে সর্বশেষ যুদ্ধবিরতির পর থেকেই মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসেবে হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির নতুন চুক্তি নিয়ে কাজ করছে। অপরদিকে, ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়েই যাচ্ছে।

রোববার ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব নিয়ে তাদের 'বড় কোনো আপত্তি' নেই।

নাম না প্রকাশের শর্তের হামাসের এক জ্যেষ্ঠ নেতা এএফপিকে বলেন, 'ইসরায়েল নতুন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করলে বলা যায়, সার্বিকভাবে ইতিবাচক পরিবেশ বিরাজ করছে।'

দুই ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদভিত্তিক ওয়েবসাইট অ্যাক্সিওস জানিয়েছে, ইসরায়েল সর্বশেষ প্রস্তাবে জিম্মিদের মুক্তির পর গাজায় 'টেকসই শান্তি প্রতিষ্ঠা' নিয়ে আলোচনার আগ্রহের কথা জানিয়েছে।

৭ মাসের যুদ্ধে এবারই প্রথমবারের মতো ইসরায়েলি নেতারা যুদ্ধের অবসান নিয়ে আলোচনার বিষয়টি যুদ্ধবিরতি চুক্তির খসড়ায় উল্লেখ করেছেন বলা দাবি করেছে অ্যাক্সিওস।

এখন পর্যন্ত ইসরায়েলের অবস্থান ছিল হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত যুদ্ধের অবসান নিয়ে কোনো আলোচনা করতে তারা রাজি নয়।

এই আলোচনার সঙ্গে যুক্ত আছেন এমন এক হামাস নেতা এএফপিকে বলেন, সংগঠনটি 'ইতিবাচক মনোভাব নিয়ে নতুন প্রস্তাবটি যাচাই করছে' এবং তারা 'এমন একটি চুক্তিতে সম্মতি দিতে চান যেখানে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা, বাস্তুচ্যুত মানুষকে তাদের বাসস্থানে নির্বিঘ্নে ফিরতে দেওয়া, বন্দি-জিম্মি বিনিময়ের গ্রহণযোগ্য চুক্তি ও গাজায় হামলা বন্ধের বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে।'

রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় বাইডেন চলমান আলোচনার সর্বশেষ তথ্যগুলো জেনে নেন।

রোববার এক সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান জানান, গাজাকে সুরক্ষিত রাখতে ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

শনিবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ক্যাটজ জানান, হামাস যদি সব জিম্মিদের মুক্তি দেওয়ার চুক্তিতে সম্মত হয়, তাহলে ইসরায়েল রাফায় স্থল অভিযান চালানোর পরিকল্পনা আপাতত বাতিল করা হবে।

চ্যানেল ১২ কে তিনি বলেন, 'চুক্তি হলে এই অভিযান স্থগিত করা হবে।'

এই হামলার প্রতিশোধ হিসেবে সেদিনই গাজার বিরুদ্ধে নজিরবিহীন ও নির্বিচার বিমানহামলা শুরু করে ইসরায়েল। পরবর্তীতে স্থলবাহিনীও এতে যোগ দেয়। গত ৭ মাসে ফিলিস্তিনি নিহতের সংখ্যা অন্তত ৩৪ হাজার ৪৫৪ তে দাঁড়িয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, বাবার গুলিতে প্রাণ গেল ৭ শিশুর

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্টে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় এক ব্যক্তি তার সাত সন্তানসহ মোট আট শিশুকে হত্যা করেছে। তিনি আলাদা তিনটি বাড়িতে হানা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটান। ২০২৪ সালের জানুয়ারির পর এটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বন্দুক হামলার ঘটনা।

১৯ ঘণ্টা আগে

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামাবাদে পৌঁছাবেন সন্ধ্যায়

প্রতিনিধি দলে ট্রাম্পের প্রভাবশালী দুই উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও রয়েছেন। তবে ওমান সাগরে ইরানি পতাকাবাহী জাহাজ জব্দের ঘটনার পর এই আলোচনায় তেহরানের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

২০ ঘণ্টা আগে

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, প্রাণ হারালেন ১৯ শ্রমিক

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

১ দিন আগে

ইরান যুদ্ধ চায় না, ‘বৈধ আত্মরক্ষা’র পথ বেছে নিয়েছে: পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই শান্তির বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান কোনোভাবেই যুদ্ধ চায় না, বরং সার্বভৌমত্ব রক্ষায় কেবল 'বৈধ আত্মরক্ষা'র পথ বেছে নিয়েছে। রোববার (১৯ এপ্রিল) দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পরিদর্শনকালে দেওয়া এক বক্তব্যে তিনি

১ দিন আগে