ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল

ডেস্ক, রাজনীতি ডটকম
গ্যাব্রিয়েল আত্তাল। ছবি: এএফপি

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফরাসি রাজনীতিতে ‘মাখোঁর বালক’ বলে পরিচিত গ্যাব্রিয়েল আত্তাল। মাত্র ৩৪ বছর বয়সে ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন তিনি। গ্যাব্রিয়েল আত্তাল সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের স্থলাভিষিক্ত হবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তাঁকে নিয়োগ দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের রাজনীতিতে ‘মাখোঁনিয়া’ স্কুলের সবচেয়ে ব্রিলিয়ান্ট তরুণ শিক্ষার্থী হিসেবে আত্তালের পরিচয় রয়েছে। ফ্রান্সে বর্তমান প্রেসিডেন্ট মাখোঁর রাজনীতি ও আদর্শের অনুসারীদের ‘মাখোঁনিয়া’ স্কুল বলা হয়।

গ্যাব্রিয়েল আত্তাল ১৯৮৯ সালে প্যারিসের কাছে ক্লামার্ত শহরে জন্মগ্রহণ করেন। পরে ২০০৬ সালে তিনি ফ্রান্সের সোশ্যালিস্ট পার্টিতে যোগ দিয়ে রাজনীতি শুরু করেন। পরে ২০১২ থেকে ২০২৭ সাল পর্যন্ত তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মেরিসোল তোরাইনের হয়ে কাজ করেন। সে বছরই আত্তাল ফ্রান্সের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ লা রিপাবলিক এন মার্চে থেকে সদস্য নির্বাচিত হন।

এক বছর পরে ২০১৮ সালে আত্তাল সরকারের মুখপাত্র নিযুক্ত হন এবং ২০২২ সালে তিনি মন্ত্রিসভায় যুক্ত হন। কিন্তু তাঁর নির্দিষ্ট কোনো মন্ত্রণালয় ছিল না। পরের বছর ২০২৩ সালে তিনি ফ্রান্সের শিক্ষামন্ত্রী হন এবং স্কুলে হিজাব নিষিদ্ধ করে ব্যাপক সমালোচিত হন।

এর আগে গতকাল মঙ্গলবার ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন পদত্যাগ করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিষয়টি নিশ্চিত করেন। ওই পোস্টে মাখোঁ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় এলিজাবেথ বোর্ন আমাদের জাতির সেবায় প্রতিদিন অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাষ্ট্রের নারীদের সাহস, প্রতিশ্রুতি ও সংকল্প নিয়ে আপনি আমাদের প্রকল্প বাস্তবায়ন করেছেন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।

৭ ঘণ্টা আগে

ইরানের কাছে হরমুজ প্রণালিতে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।

৭ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের তেল অবরোধে কিউবাজুড়ে তীব্র লোডশেডিং, অন্ধকারে পুরো দেশ

কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও বছরের শুরু থেকে এ নিয়ে দেশটিতে চারবার সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্ত

৯ ঘণ্টা আগে

২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফা ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই চার প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। ফলে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর ম

৯ ঘণ্টা আগে