শেষ হলো আসাদ পরিবারের ৫৪ বছরের অত্যাচার: মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ

ডেস্ক, রাজনীতি ডটকম

সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকে পড়েছে বিদ্রোহীরা। তার আগেই প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিমানে করে দামেস্ক ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন। রবিবার (৮ ডিসেম্বর) দুজন জ্যেষ্ঠ সিরীয় কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ প্রসঙ্গে বিবিসি রেডিও ফাইভ লাইভকে দেওয়া এক প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মধ্যপ্রাচ্য প্রোগ্রামের সিনিয়র ফেলো নাতাশা হল বলেন, “মনে হচ্ছে, সিরিয়ায় আসাদ পরিবারের ৫৪ বছরের অত্যাচারের অবসান হয়েছে।”

তিনি ১৯৭০ এর দশকের শুরুতে আসাদ পরিবারের শাসনের কথা উল্লেখ বলেন, “এটা সত্যিই মনে হচ্ছে যে, আমরা সিরিয়ায় ৫৪ বছরের অত্যাচারের শেষ ঘণ্টায় রয়েছি।”

তিনি বলেন, “বিদ্রোহীদের হাতে সিরিয়ার রাজধানী দামেস্কের পতনের ঘটনাটি নানা ঘটনার সংমিশ্রণের ফলাফল, যার মধ্যে রয়েছে ইরান ও রাশিয়াসহ আসাদের মিত্রদের বৈশ্বিক পরিস্থিতিতে ‘দুর্বল এবং বিভ্রান্ত’ হয়ে পড়া।”

তিনি যোগ করেন, ‘সিরিয়ার ৯০ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছিল। অসংখ্য মানুষ বাস্তুচ্যুত শিবিরে অস্থির জীবনযাপন করছিল। আমি মনে করি, মানুষ ক্লান্ত হয়ে পড়েছিল।”

প্রসঙ্গত, বাশার আল-আসাদ ২০০০ সালে সিরিয়ার শাসন ক্ষমতায় আসেন। এর আগে তার বাবা হাফেজ আল-আসাদ ২৯ বছর দেশটি শাসন করেছিলেন।

২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করেন তিনি। এরপর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করেন। এতে করে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ।

পরবর্তীতে বাশার আল আসাদকে বাঁচাতে এগিয়ে আসে রাশিয়া, ইরান ও লেবাননের হিজবুল্লাহ। এতে বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয়।

কিন্তু সাম্প্রতিক সময়ে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়া, ইরান তার চিরশত্রু ইসরায়েলের দিকে মনোনিবেশ ও ইউক্রেন নিয়ে রাশিয়ার ব্যস্ত থাকার সুযোগে বিদ্রোহীরা আবারও তৎপর হয়ে উঠে। সম্প্রতি বিদ্রোহীরা সরকারি বাহিনীর বিরুদ্ধে তীব্র হামলা শুরু করে এবং এই হামলার মুখে আজ রবিবার নাটকীয়ভাবে দামেস্ক ছেড়ে প্রেসিডেন্ট আসাদ পালিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচএস) জানিয়েছে, রাজধানী দামেস্কে সিরিয়ান সেনা ও নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্যকে তাদের সামরিক ইউনিফর্ম খুলে ফেলতে দেখা গেছে, কারণ তাদের বলা হয়েছে, সরকার পতনের কারণে তারা চাকরি থেকে অব্যাহতি পেয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যেভাবে যুক্তরাষ্ট্রকে ইরান যুদ্ধে ঠেলে দিলেন ট্রাম্প

সেখানে পরবর্তী এক ঘণ্টায় নেতানিয়াহুর যে উপস্থাপনাটি করেন, তা বিশ্বের অন্যতম অস্থিতিশীল একটি অঞ্চলের (মধ্যপ্রাচ্য) কেন্দ্রস্থলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একটি বড় ধরনের সশস্ত্র সংঘাতের পথে চালিত করার পরিকল্পনা। পরবর্তী দিন ও সপ্তাহগুলোতে হোয়াইট হাউজে সে পরিকল্পনা নিয়ে ধারাবাহিক আলোচনা হয়। সেই আলোচ

১৫ ঘণ্টা আগে

যুদ্ধ বা যুদ্ধবিরতি, একটি বেছে নিতে হবে যুক্তরাষ্ট্রকে: ইরানের মন্ত্রী

যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধ বা যুদ্ধবিরতির মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ।

১ দিন আগে

লেবাননে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর সক্ষমতাকে তারা শুরুতে অবমূল্যায়ন করেছিল। তাদের ধারণা, হিজবুল্লাহ গত দফার লড়াইয়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে এখন বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে এবং হাজার হাজার যোদ্ধা ও শত শত রকেট নিয়ে তারা এখনো সক্রিয়। এই যুক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করেই লেবাননে সামরিক অভিযান জারি রাখা

১ দিন আগে

ইসরায়েলের হামলায় গাজা ও লেবাননে ৩ সাংবাদিক নিহত, তদন্তের আহ্বান সিপিজের

ইসরায়েলের হামলায় এক দিনে ফিলিস্তিনের গাজা ও লেবাননে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল বুধবার (৮ এপ্রিল) গাজা ও লেবাননে প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েল, এতে সাংবাদিক মোহাম্মদ সামির ওয়াশাহ, ঘাদা দাইয়েখ এবং সুজান খলিল নিহত হন।

১ দিন আগে