আইভরি কোস্টে ভারী বৃষ্টিতে বন্যা, মৃত বেড়ে ৫৯

ডেস্ক, রাজনীতি ডটকম
বন্যার পানিতে তলিয়ে গেছে আইভরি কোস্টের একটি সড়ক। জলাবদ্ধতার মধ্য দিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে এগিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের উদ্ধারে এখনো তল্লাশি চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, গতকাল বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে সরকারের মুখপাত্র আমাদু কুলিবালি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

দেশটির জাতীয় সংহতি মন্ত্রী বেলমন্দ দোগো আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, কয়েকদিন ধরে টানা বৃষ্টির পর আইভরি কোস্টের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে বহু মানুষের প্রাণহানি হয়েছে। নিহতদের অধিকাংশই দেশটির বাণিজ্যিক রাজধানী আবিদজানের আতেকুব এলাকা এবং সবচেয়ে জনবহুল শহরতলি ইয়োপোগনের বাসিন্দা।

বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছেন সরকারের মুখপাত্র আমাদু কুলিবালি। একই সঙ্গে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকাগুলো দ্রুত ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ারও আহ্বান জানান তিনি।

এদিকে, আইভরি কোস্টের পূর্ব সীমান্তের প্রতিবেশী দেশ ঘানাতেও ভারী বৃষ্টির পর রাজধানী আক্রাসহ দেশের বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

এর আগে কয়েকদিনের টানা ভারী বৃষ্টির পর গত সোমবার আইভরি কোস্ট ও ঘানার রাজধানী আক্রায় বন্যা ও ভূমিধসে অন্তত ২৪ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমণে আফ্রিকার অবদান তুলনামূলকভাবে কম হলেও জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চরম আবহাওয়ার প্রভাবের ক্ষেত্রে মহাদেশটির বিভিন্ন অঞ্চল বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে রয়েছে। এ কারণে প্রাণঘাতী বন্যা আফ্রিকার অনেক অঞ্চলে নিয়মিত দুর্যোগে পরিণত হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

খামেনি হত্যার প্রতিশোধ ‘যথাসময়ে’ নেবে ইরান

জুলকাদরের এ বিবৃতি এমন সময়ে এলো যখন আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা, দাফন ও শেষ বিদায়ের শোক-অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে ইরান। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, শাহাদাতের আগ মুহূর্তেও খামেনির হাত মুষ্টিবদ্ধ ছিল, যা ইরানের জাতীয় নিরাপত্তা নীতিমালার স্থায়ী প্রতীক হয়ে থাকবে বলে তিনি মনে করেন।

১৯ ঘণ্টা আগে

রণতরী ‘দেনা’ ডেস্ট্রয়ারে হামলা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে ইরান

গত ৪ মার্চ ভারত আয়োজিত বহুজাতিক নৌ মহড়া মিলান ২০২৬-এ অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে হামলার শিকার হয় ‘দেনা’। ওই সময় ফ্রিগেটটি শ্রীলঙ্কার গল উপকূল থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। তখন মার্কিন নৌ বাহিনীর ইউএসএস শার্লট নামে একটি সাবমেরিন থেকে ছোড়া একটি মার্ক ৪৮ টর্পেডো জাহাজটিতে আঘাত হা

১৯ ঘণ্টা আগে

ক্রিপ্টো— ট্রাম্পের বিরুদ্ধে ‘নির্লজ্জ দুর্নীতি’ ও ‘অসীম লোভে’র অভিযোগ

ডেমোক্র্যাট নেতারা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট পদ ব্যবহার করে ট্রাম্প ও তার পরিবারের সদস্যরা বিপুল আর্থিক সুবিধা নিচ্ছেন। তাদের ভাষায়, এর মধ্য দিয়ে ‘নির্লজ্জ ক্রিপ্টো দুর্নীতি’ ও ‘অসীম লোভে’র দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

২০ ঘণ্টা আগে

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে নির্বাচনি মাঠে সাবেক সেনাপ্রধান

প্রথম নির্বাচনি সমাবেশে আইজেনকট বলেন, 'ইসরায়েল একটি নতুন অধ্যায় শুরু করার যোগ্য। আমরা সবাই মিলে সেই নতুন অধ্যায় লিখব।' তিনি আরো বলেন, আগামী অক্টোবরে গঠিত হতে যাওয়া সরকার যেন ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার ঘটনাকে ইতিহাসের অংশ হিসেবে বিবেচনা করে।

১ দিন আগে