যুদ্ধবিরতির প্রাক্কালে ইসরাইলি হামলায় নিহত ৫

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

গাজায় যুদ্ধবিরতির সময় গণনার অপেক্ষায় ফিলিস্তিনিরা, তবে ইসরাইলি বাহিনী পুরো গাজা উপত্যকায় তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। খান ইউনিসে ইসরাইলি হামলায় এক পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরা রোববার সকালে এ তথ্য জানিয়েছে।

সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনিরা তাদের ঘরে ফেরার আশা নিয়ে অপেক্ষা করলেও, ইসরাইলি হামলার ধারাবাহিকতায় হতাহতের সংখ্যা বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে শিশু ও নারীরাও রয়েছে। গত ১৫ মাস ধরে গাজা জুড়ে ইসরাইলের নিরলস হামলার মধ্যে অসংখ্য মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে, যাদের অধিকাংশই অস্থায়ী তাঁবুতে মানবেতন জীবনযাপন করছে।

যুদ্ধবিরতি কার্যকর হলে ফিলিস্তিনিরা ঘরে ফেরার আশা করলেও, ততক্ষণ পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ রোববার স্থানীয় সময় ৮.৩০ মিনিট থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এরইমধ্যে জানিয়েছে, তারা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রক্রিয়া সফল করতে প্রস্তত।

আল জাজিরা জানিয়েছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের অবশিষ্ট সামান্য সম্পদ গুছিয়ে নিজেদের এলাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তবে ইসরাইলি সেনাবাহিনী সতর্ক করেছে যে, দক্ষিণ থেকে উত্তরের দিকে, বিশেষত নেটজারিম করিডোরের দিকে যাত্রা এখনও বিপজ্জনক।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট

১২ ঘণ্টা আগে

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

১৪ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

১৪ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

২১ ঘণ্টা আগে