ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন নারী-শিশুসহ আরও ৩২ জন। গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন অঞ্চলে হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। শুক্রবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার থেকে বৃহস্পতিবার গাজার কয়েকটি ভবনে বোমা বর্ষণ করে ইসরাইলি বাহিনী। চারটি পরিবারের ওপর এই গণহত্যা সংঘটিত হয়। হামলায় ৩২ জন নিহত ও আহত হয়েছেন আরও ৯৪ জন।
মন্ত্রণালয় জানায়, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।
এ নিয়ে গাজায় ইসরাইলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ১৯২ জনে। আহত হয়েছেন অন্তত এক লাখ ৭ হাজার ৩৩৮ জন। নিহতদের মধ্যে অন্তত ১৭ হাজার শিশু। অন্যদিকে গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন ৮১৭ ফিলিস্তিনি। আহত হয়েছেন ৬ হাজার ২৫০ জন।

শ্রীলঙ্কার নেগোমবো কারাগারে কয়েদিদের দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কারারক্ষীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ একে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ কারাবিদ্রোহ হিসেবে বর্ণনা করেছে।
১৭ ঘণ্টা আগে
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আয়াতুল্লাহ খামেনির জানাজা ও শোক মিছিলে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাগম ঘটেছে। সকাল থেকেই তেহরানের প্রধান সড়কগুলোতে শোকার্ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
১ দিন আগে
ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট
১ দিন আগে
তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।
১ দিন আগে