পোশাক ফেলে দিচ্ছেন আসাদের সেনারা, সরে যাচ্ছে হিজবুল্লাহ

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা দ্যা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) খবর দিয়েছে যে, সিরিয়ার সেনাবাহিনী ও অন্য নিরাপত্তা বাহিনীর শত শত সদস্য তাদের সামরিক পোশাক খুলে ফেলেছে।

এর আগে তাদের বলা হয়েছে, সরকারের পতন হয়েছে এবং তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দামেস্ক বিমানবন্দর থেকে শেষ ফ্লাইটটি ছেড়ে যাওয়ার পর তাদের অব্যাহতির কথা জানানো হয়। এরপর তারা ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে সেনা পোশাক খুলে ফেলেন এবং বিমানবন্দর থেকে বেরিয়ে যান।

এদিকে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) তাদের টেলিগ্রাম চ্যানেলে ঘোষণা করেছে, সিরিয়ার পূর্বাঞ্চলের বৃহত্তম শহর দেইর এজজোরে সরকারপন্থী বাহিনী বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছে। দেইর এজজোরে বিদ্রোহীগোষ্ঠী প্রবেশের মাত্র মিনিট কয়েক পরেই এই ঘোষণা আসে।

অপরদিকে শোনা যাচ্ছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মিত্র; ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সিরিয়ার কিছু এলাকা থেকে তাদের সৈন্যদের প্রত্যাহার করছে। আন্তর্জাতিক সংবাদসংস্থাগুলো জানাচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা হোমস এবং দামাস্কাস শহর থেকে সরে যাচ্ছে।

রয়টার্স জানিয়েছে, গোষ্ঠীটি লেবানন সীমান্তের কাছে পশ্চিমাঞ্চলীয় শহর কুসাইর থেকেও পিছু হটেছে।

আসাদের রাজনৈতিকবিরোধী জোটের প্রধান হাদি আল-বাহরা বলেছেন, সরকারি প্রতিষ্ঠানগুলো দুই দিনের মধ্যে তাদের কার্যক্রম পুনরায় শুরু করবে এবং জাতিসংঘের সহযোগিতায় ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে।

এদিকে সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের প্রধান আবু মোহাম্মদ আল-জুলানি তার যোদ্ধাদের নির্দেশ দিয়েছেন, যেন তারা কোনো সরকারি প্রতিষ্ঠান বা সেবামূলক স্থাপনায় আক্রমণ না করে, লুটপাট না চালান।

কাতার, সৌদি আরব, জর্ডান, মিশর, ইরাক, ইরান, তুরস্ক এবং রাশিয়া যৌথভাবে একটি বিবৃতিতে সিরিয়ার বর্তমান সংকটকে একটি ‘বিপজ্জনক বিস্তৃতি’ হিসেবে বর্ণনা করেছে এবং এর একটি রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রুশ হামলা, নিহত ২০

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বসতর্কবার্তাকে সত্য প্রমাণিত করে রুশ বাহিনী রাতভর প্রায় ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালায়। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে, ইউক্রেন যুদ্ধের সমাধান ‘মানুষের ভাবনার চেয়েও কাছাকাছি’, ঠিক তখনই মস্কোর এই রেকর্ড

৬ ঘণ্টা আগে

গাজার শাসনকার্যে থাকছে না হামাস, প্রশাসনিক কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা

প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকার বেসামরিক প্রশাসনের দায়িত্ব পালন করে আসা নিজেদের সরকারি কাঠামো বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে উপত্যকাটির বেসামরিক প্রশাসনের দায়িত্ব প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়ার পথ আরও সুগম হলো।

১৮ ঘণ্টা আগে

রাখাইনের বিভিন্ন শহরের নাম বদলের প্রস্তুতি আরাকান আর্মির

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের (শহর) মধ্যে ১৪টির নিয়ন্ত্রণে থাকা জাতিগত সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ) কয়েকটি শহরের নাম পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম দ্য ইরাবদির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০ ঘণ্টা আগে

শ্রীলঙ্কার কারাগারে কয়েদিদের সংঘর্ষে নিহত ২৫, আহত শতাধিক

শ্রীলঙ্কার নেগোমবো কারাগারে কয়েদিদের দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কারারক্ষীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ একে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ কারাবিদ্রোহ হিসেবে বর্ণনা করেছে।

১ দিন আগে