ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরাইলের অভ্যন্তরে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহ। গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে তারা প্রথমবারের মতো, দক্ষিণ ইসরাইলের আশদোদ নৌ ঘাঁটিতে এক ঝাঁক ড্রোনসহ বিমান হামলা শুরু করেছে। পরে আরেক বিবৃতিতে তারা জানায়, তেল আবিবের এক সামরিক লক্ষ্যবস্তুতে উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যারেজ এবং ড্রোন হামলা চালানো হয়েছে।
এএফপির সাথে যোগাযোগ করা হলে ইসরাইলি সামরিক বাহিনী নির্দিষ্ট হামলার দাবির বিষয়ে মন্তব্য করেনি। তবে টাইমস অব ইসরাইল প্রতিবেদনে জানিয়েছে, কয়েকজন ইসরাইলি এই হামলায় গুরুতর আহত হয়েছেন। পেটাহ টিকভাতে রকেটের আঘাতে কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। এছাড়া ভারী আক্রমণে হাইফায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।রকেটের আঘাতে উত্তরাঞ্চলীয় শহর মা’লোত-তারশিহার একটি কারখানারও ক্ষতি হয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যমে যে সব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলার আগে তেল আবিব শহরতলিসহ মধ্য ও উত্তর ইসরাইলের বেশ কয়েকটি স্থানে বিমান হামলার সাইরেন বাজছিল।
ইসরাইলি সেনাবাহিনী পরে এএফপিকে বলেছে, হিজবুল্লাহ নিক্ষেপ করা প্রায় ২৫০টি ক্ষেপণাস্ত্র লেবানন থেকে ইসরাইলে প্রবেশ করেছে, কিছু ক্ষেপণাস্ত্র গুলি করে নামিয়ে দেওয়া হয়।
সামরিক বাহিনী বলেছে, ২৪ সেপ্টেম্বর থেকে কমপক্ষে এ পর্যন্ত হিজবুল্লাহ ৩৫০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মেডিকেল এজেন্সিগুলো জানিয়েছে, ইসরাইলে কমপক্ষে ১১ জন আহত হয়েছে, যার মধ্যে একজন মাঝারি থেকে গুরুতর অবস্থায় রয়েছে।
২০২৩ সালের ৮ অক্টোব থেকে, হিজবুল্লাহর নেতৃত্বাধীন বাহিনী প্রায়-দৈনিক সীমান্তে ইসরাইলি সম্প্রদায় এবং সামরিক পোস্টগুলোতে আক্রমণ করেছে। তাদের দাবি, গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা।

দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব উল্লেখ করে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা। এই দুই অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্র
৭ ঘণ্টা আগে
কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
৯ ঘণ্টা আগে
ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
৯ ঘণ্টা আগে
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বসতর্কবার্তাকে সত্য প্রমাণিত করে রুশ বাহিনী রাতভর প্রায় ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালায়। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে, ইউক্রেন যুদ্ধের সমাধান ‘মানুষের ভাবনার চেয়েও কাছাকাছি’, ঠিক তখনই মস্কোর এই রেকর্ড
১০ ঘণ্টা আগে