বেসামরিক ফিলিস্তিনিদেরও গুলি করছে ইসরায়েলি স্নাইপাররা

ডেস্ক, রাজনীতি ডটকম

গাজার মধ্যাঞ্চলে অবস্থিত গাজা সিটি খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে অভিযোগ এসেছে, সেখান থেকে পালাতে উদ্যত ফিলিস্তিনিদের দিকে গুলি ছুড়েছে ইসরায়েলি স্নাইপাররা। অনেক বেসামরিক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করছে ইসরায়েলি স্নাইপাররা। বৃহস্পতিবার (১১ জুলাই) স্থানীয়দের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

এক ফিলিস্তিনি নারী আল জাজিরাকে জানিয়েছেন, তিনি গাজা শহরের শুজাইয়া পাড়ার ইয়ারমুক স্টেডিয়ামের মধ্য দিয়ে যেতে চেয়েছিলেন। তাকে বলা হয়েছে রাস্তায় ফিলিস্তিনিদের মৃতদেহ রয়েছে যাদের ইসরায়েলি স্নাইপাররা গুলি করেছে।

তিনি বলেন, ‘আমরা অন্তত মৃতদেহ নিতে প্যারামেডিক ও অগ্নিনির্বাপকদের কাছে সাহায্য চাইতে এসেছি যাতে লাশগুলো রাস্তায় না থাকে। রাস্তা থেকে উদ্ধার না করলে লাশ কুকুর খেয়ে ফেলবে। তাদের কবর দেওয়া দরকার।’

ওই এলাকার আরেক ব্যক্তি জানান, প্যারামেডিকরা মরদেহের কাছে পৌঁছাতে পারেনি।

তিনি বলেন, ‘তারা আমাদের বলেছে যে তাদের মৃতদেহ উদ্ধারের নির্দেশনা ছিল না এবং যে কেউ মৃতদেহের কাছে যাবে তাকে সরাসরি গুলি করা হবে।’

একাধিক ব্যক্তি জানিয়েছেন, তারা রাস্তায় হাঁটতে থাকা এক ব্যক্তির মাথায় গুলি করতে দেখেছেন। পরে বেশ কয়েকজন লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পশ্চিমবঙ্গে কিশোরীকে ধর্ষণ-হত্যা, ‘এনকাউন্টারে’ নিহত প্রধান অভিযুক্ত

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।

১ দিন আগে

চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে প্রায় ৪০টি নদী ও জলপথে বন্যা দেখা দেওয়ায় এবং প্রবল পানির চাপে একটি জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

১ দিন আগে

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

১ দিন আগে