বাসস

পাল্টাপাল্টি হামলা ও প্রাণহানির মাধ্যমে নতুন বছর শুরু করেছে রাশিয়া ও ইউক্রেন। নতুন বছরের শুরুতেই পাল্টাপাল্টি এই হামলায় উভয় দেশে পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে ইউক্রেনের হামলায় চারজন এবং রাশিয়ার হামলায় প্রাণ হারিয়েছেন একজন।
হামলায় আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, নববর্ষের দিনের প্রথম ভাগে দোনেৎস্ক শহরে ইউক্রেনের গোলাবর্ষণে চারজন নিহত হয়েছেন বলে ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত এই শহরটির রাশিয়া-নিযুক্ত একজন কর্মকর্তা জানিয়েছেন।
অন্যদিকে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, ওডেসাতে রাশিয়ার হামলায় অন্তত একজন নিহত হয়েছেন।
বৃহত্তর দোনেৎস্ক অঞ্চলের রাশিয়া-নিযুক্ত প্রধান কর্মকর্তা ডেনিস পুশিলিন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, দোনেৎস্কের কেন্দ্রে ইউক্রেনীয় বাহিনীর ‘ভারী গোলাবর্ষণে’ আরও ১৪ জন আহত হয়েছেন।
দোনেৎস্ক শহরটি বৃহত্তর দোনেৎস্ক অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র হিসেবে কাজ করে থাকে। অন্যদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসাতে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে বলেছেন।
তিনি বলেছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন হামলা প্রতিহত করতে সক্রিয় ছিল, তবে ড্রোনের ধ্বংসাবশেষ শহরের বিভিন্ন অংশে আবাসিক ভবনগুলোতে আছড়ে পড়ার পর অগ্নিকাণ্ডের সৃষ্টি করে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ওডেসার মেয়র হেনাদি ট্রুখানভের পোস্ট করা ভিডিওতে তাকে ভাঙা জানালাসহ ক্ষতিগ্রস্ত একটি অ্যাপার্টমেন্ট পরিদর্শন করতে দেখা যাচ্ছে।
এছাড়া মাইকোলাইভ এবং ডিনিপ্রো অঞ্চলকে লক্ষ্য করে রাশিয়া বিমান হামলাও চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী।

গত সপ্তাহে ট্রাম্প আলাদাভাবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। পরে বুধবার ন্যাটো সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জেলেনস্কি জানান, সেখানে ‘শান্তিকে আরও কাছে নিয়ে আসার বিভিন্ন ধারণা’ নিয়ে আলোচনা হয়েছে।
৫ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র যখন ইরানকে অবস্থান স্পষ্ট করার জন্য চাপ দিচ্ছে, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের জন্য ফি আরোপের আলোচনা শুরু করেছে ইউরোপ। একই সময়ে ওমানও মালাক্কা প্রণালির নীতিমালা অনুসরণ করে হরমুজের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে, যা ব্যাখ্যা করতে তেহরানে আইন ব
৬ ঘণ্টা আগে
ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।
৮ ঘণ্টা আগে
বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।
৮ ঘণ্টা আগে