বার্তাকক্ষ, রাজনীতি ডট কম

ফিলিস্তিনিদের জন্য ‘অতি জরুরি প্রয়োজন’ উল্লেখ করে ২৯ কোটি ৪০ লাখ ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ। এই তহবিল সংঘাতপূর্ণ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের ১২ লাখের বেশি মানুষকে সাহায্য করার জন্য ব্যবহার করা হবে। জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) বলেছে, ইসরায়েলি বাহিনী ও হামাসের চলমান সংঘাতে গত বৃহস্পতিবার এক দিনেই গাজায় ৮৪ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে।
সংস্থাটি বলছে, এই সংখ্যা মিলিয়ে গাজায় বর্তমানে প্রায় চার লাখ ২৩ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। গাজা উপত্যকার বেশিরভাগ বাসিন্দার এখন খাবার পানি বা গৃহকাজে ব্যবহারের জন্য কোনো পানি সরবরাহ নেই। গাজায় কমপক্ষে ৫০ হাজার নারী গর্ভবতী। তাদের মধ্যে অন্তত সাড়ে পাঁচ হাজার নারী আগামী কয়েক মাসের মধ্যেই সন্তান প্রসব করবে। ইসরায়েলের হামলার কারণে এই নারীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ স্বাস্থ্যকর্মী, হাসপাতাল এবং ক্লিনিক সব জায়গাতেই হামলা চালানো হয়েছে।
এদিকে ওসিএইচএ বলেছে, সংঘাতের কারণে সব মনোযোগ গাজায় কেন্দ্রীভূত হলেও পশ্চিম তীরের পরিস্থিতিও খুব বেশি ভালো নয়। গাজা যুদ্ধের প্রভাবে সেখানেও উত্তেজনা বিরাজ করছে। সেখানেও ইসরায়েলি সেনাবাহিনী ও ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনের সংঘর্ষে জড়িয়ে পড়ার খবর মিলছে।

গত সপ্তাহে ট্রাম্প আলাদাভাবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। পরে বুধবার ন্যাটো সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জেলেনস্কি জানান, সেখানে ‘শান্তিকে আরও কাছে নিয়ে আসার বিভিন্ন ধারণা’ নিয়ে আলোচনা হয়েছে।
৯ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র যখন ইরানকে অবস্থান স্পষ্ট করার জন্য চাপ দিচ্ছে, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের জন্য ফি আরোপের আলোচনা শুরু করেছে ইউরোপ। একই সময়ে ওমানও মালাক্কা প্রণালির নীতিমালা অনুসরণ করে হরমুজের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে, যা ব্যাখ্যা করতে তেহরানে আইন ব
১০ ঘণ্টা আগে
ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।
১১ ঘণ্টা আগে
বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।
১২ ঘণ্টা আগে