ডেস্ক, রাজনীতি ডটকম

গাজা সিটিতে বসবাসকারী ফিলিস্তিনিদের শহর ছাড়ার নির্দেশ দিলো।এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীরা হাজার হাজার লিফলেট বিতড়নের মাধ্যমে শহর ছাড়ার নির্দেশ দিচ্ছে। বুধবার (১০ জুলাই) ফিলিস্তিনি উপত্যকার প্রধান শহরটিতে তীব্র সামরিক অভিযানের মধ্যে এই নির্দেশনা দেওয়া হলো। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
‘গাজা সিটির সবাইকে’ উদ্দেশ্য করে বিলি করা লিফলেটগুলোতে শহর থেকে নিরাপদ এলাকায় যাওয়ার রাস্তা নির্দেশ করা হয়েছে। এতে সতর্ক করা হয়েছে শহরটি একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র থাকবে বলে। কারণ সেনাবাহিনী হামাস লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।
ইসরায়েল গত ২৭ জুন শহরের একটি অংশে প্রথম আনুষ্ঠানিক উচ্ছেদের নির্দেশ জারি করেছিল। পরে আরও দুটি নির্দেশ জারি করা হয়।
সেনাবাহিনীর বিলিকৃত লিফলেটে বলা হয়েছে, গাজা সিটি থেকে দেইর আল-বালা এবং আল-জাওয়াইয়ায় আশ্রয় কেন্দ্রে ‘দ্রুত ও বিনা তল্লাশিতে’ দুটি নিরাপদ সড়ক দিয়ে যাওয়া যাবে।
৭ অক্টোবর হামাস হামলার পর জানুয়ারিতে ইসরায়েল বলেছিল, গাজার উত্তরের হামাসের ‘সামরিক কাঠামো’ ধ্বংস করেছে।
নতুন হামলায় শহরের পূর্বাঞ্চল শুজাইয়া জেলায় আক্রমণ চালানোর পর থেকে হাজার হাজার বাসিন্দা ইতোমধ্যে গাজা সিটি ছাড়ছেন। লড়াই অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহে মধ্যাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে ট্যাংক নিয়ে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা।
সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা গাজা সিটির জাতিসংঘ সংস্থার একটি দফতরে হামলা করেছে। দেইর আল-বালা এলাকাতেও হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার জাতিসংঘ ইসরায়েলের উচ্ছেদ আদেশে উদ্বেগ প্রকাশ করে বলেছে, তারা ফিলিস্তিনিদের যেসব অঞ্চলে লড়াই চলছে সেখানে যেতে বলছে।
৭ অক্টোবর হামাসের হামলায় দক্ষিণ ইসরায়েলে ১ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছে বলে দাবি ইসরায়েলি কর্তৃপক্ষের। ওই হামলার সময় ফিলিস্তিনি যোদ্ধারা আরও ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। যাদের মধ্যে ১১৬ জন এখনও গাজায় রয়েছেন। এদের মধ্যে ৪২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
এর জবাবে গাজায় পরিচালিত ইসরায়েলের সামরিক অভিযানে অন্তত ৩৮ হাজার ২৪৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। যাদের বেশিরভাগই বেসামরিক।

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।
১ দিন আগে
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে প্রায় ৪০টি নদী ও জলপথে বন্যা দেখা দেওয়ায় এবং প্রবল পানির চাপে একটি জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
১ দিন আগে
সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
১ দিন আগে