ইসরায়েলি হামলা: গাজায় মৃত্যু ১৪৩, লেবাননে ৭৭

ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় ইসরায়েলি হামলায় গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) কমপক্ষে ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ১৩২ জন মারা গেছে যুদ্ধপীড়িত উত্তর গাজায়। চিকিৎসাকাজে জড়িত বিভিন্ন সূত্র কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে এই তথ্য দিয়েছে । এ ছাড়া লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার লেবাননজুড়ে ইসরায়েলের হামলায় মারা গেছে মোট ৭৭ জন সাধারণ মানুষ।

ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, লেবাননের ইহুদি রাষ্ট্রটির স্থল অভিযান শুরুর পর হিজবুল্লাহর যোদ্ধাদের প্রতিরোধের মুখে এ পর্যন্ত ৩৩ জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে।

এদিকে, অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। হেবরন শহরের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পূর্ব রামাল্লাহ ও বুরকা গ্রামে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি যোদ্ধাদের সম্মুখ যুদ্ধের খবর পাওয়া গেছে। বালাতা শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এল বিরেহ শহরের মানি এক্সচেঞ্জ দোকানগুলোতে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে বাস্তুহারার লোকজনের তাবু লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অনেক ফিলিস্তিনি হতাহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ সংস্থা মায়াদিন। এ ছাড়া গাজার কেন্দ্রস্থলে দেইর এল-বালাহ শহরের তাবুগুলোতে আশ্রয় নেওয়া মানুষের ওপর বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী। বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য দিয়েছে।

ওদিকে, লেবানন থেকে দখলদার ইসরায়েলের কাফর ইউফাল ও মইয়ান বারুচ এলাকার বিভিন্ন বসতি লক্ষ্য করে বেশকিছু রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ মিলিশিয়ারা।

এদিকে, ফিলিস্তিনি শরণার্থীদের সাহায্যের জন্য গঠিত সংস্থা ইউএনআরডব্লিউএ’র তৎপরতা বন্ধের জন্য ইসরায়েল যে নতুন আইন প্রণয়ন করেছে তার প্রতিবাদ জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিঠি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ ছাড়া নিরাপত্তা পরিষদের খোলা বিতর্কের পর ইসরায়েলের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে ১৬টি দেশ ইউএনআরডব্লিউএ’র প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছে। দেশগুলো বলেছে, ইসরায়েলের এই উদ্যোগ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শিগগিরই হরমুজ প্রণালি খুলবে, যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগেই আশাবাদ ট্রাম্পের

মেরিল্যান্ডের জয়েন্ট বেজ অ্যান্ড্রুজ থেকে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে ট্রাম্প বলেন, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক না হতে পারে, সেটিই হবে শান্তিচুক্তির প্রধান শর্ত। তার ভাষায়, ‘পারমাণবিক অস্ত্র নয়— চুক্তির ৯৯ শতাংশই এটি। এই শর্ত পূরণ হলে হরমুজ প্রণালি স্বয়ংক্রিয়ভাবেই খুলে যাবে।’

৪ ঘণ্টা আগে

আলোচনার সদিচ্ছা আছে, তবে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার সংকট ইরানি প্রতিনিধিদলের

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ ও উত্তেজনা স্থায়ীভাবে অবসানে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে নির্ধারিত সংলাপে সদিচ্ছা নিয়েই যোগ দিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরানি প্রতিনিধি দল। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার সংকটেও ভুগছেন এ দলের সদস্যরা।

৫ ঘণ্টা আগে

পাকিস্তানে জে ডি ভ্যান্স, আগেই পৌঁছেছে ইরানি প্রতিনিধি দল

মার্কিন প্রতিনিধি দল পৌঁছানোর আগেই ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের নেতৃত্বে ৭১ সদস্যের একটি শক্তিশালী ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে এসে পৌঁছায়। পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

৬ ঘণ্টা আগে

নিরাপত্তার চাদরে ইসলামাবাদ, দুই দিনের সরকারি ছুটি

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে শীর্ষ পর্যায়ের কূটনীতিকরা এই ঐতিহাসিক বৈঠকে অংশ নিচ্ছেন।

৬ ঘণ্টা আগে