গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ২৬ হাজার

ডেস্ক, রাজনীতি ডটকম
গাজায় স্বজন হারানোর আহাজারি। ফাইল ছবি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়ে গেছে। নিহত এই ফিলিস্তিনিদের ৭০ শতাংশই নারী ও শিশু। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এদিকে গাজায় ১১২ দিন ধরে নির্বিচার হামলা চালিয়ে আসা ইসরায়েল মিত্র যুক্তরাষ্ট্রের কাছে আরও অস্ত্রসহায়তা চেয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১৮৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৭৭ জন। এ নিয়ে ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৬ হাজার ৮৩-তে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৬৪ হাজার ৪৮৭ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, বহু মানুষ এখনো বাড়িঘর ও বিভিন্ন স্থাপনার ধ্বংসস্তূপের নিচে পড়ে আছেন। তাদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা।

গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিস ঘেরাও করে নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক আটকা পড়েছেন। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

গাজা নগরীর উপকণ্ঠের আরও উত্তরে ত্রাণের জন্য অপেক্ষমাণ লোকজনের ওপর গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে ২০ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

আহত একজনের চাচা আবু আতা বাসাল বলেন, মানুষের হাতে কোনো খাবার নেই। তারা খাবার ও আটার জন্য যাচ্ছিলেন। হঠাৎ কয়েকটি ট্যাংক এসে লোকজনের ওপর গোলাবর্ষণ শুরু করে। এতে অনেকের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের কাছে হরমুজ প্রণালিতে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।

৫ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের তেল অবরোধে কিউবাজুড়ে তীব্র লোডশেডিং, অন্ধকারে পুরো দেশ

কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও বছরের শুরু থেকে এ নিয়ে দেশটিতে চারবার সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্ত

৬ ঘণ্টা আগে

২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফা ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই চার প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। ফলে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর ম

৬ ঘণ্টা আগে

প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদন নিয়ে ওয়াশিংটন-কিয়েভ ‘রাজনৈতিক সমঝোতা’

ইউক্রেন ও যুক্তরাষ্ট্র পিএসি-৩ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স নিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলোর গুরুত্বপূর্ণ সরবরাহ আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছাবে।

১৭ ঘণ্টা আগে