ডেস্ক, রাজনীতি ডটকম

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। শনিবার (২৭ এপ্রিল) দেশটির স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটে হয় এই কম্পন। এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উপকূলে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়েছে ৬ দশমিক ৫। জাতীয় ভূমিকম্পতত্ত্ব কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) এমনটা জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, জাকার্তা এবং নিকটবর্তী বাদুংয়ে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। বাদুংয়ের বাসিন্দা ইমান কৃষ্ণওয়ান সংবাদ সংস্থা এএফপিকে বলেন, আমি আমার স্ত্রী ও সন্তানদের বাড়ি থেকে বের হওয়ার জন্য চিৎকার করেছিলাম।” সাধারণত ভূমিকম্প প্রায় পাঁচ সেকেন্ড স্থায়ী হলেও এবার ১০-১৫ সেকেন্ড স্থায়ী হয়।
দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়াকে বলা হয় ‘রিং অব ফায়ার’। পৃথিবীর অন্যতম সংবেদনশীল অংশ হওয়ায় এখানে প্রতিনিয়ত ভূমিকম্প হচ্ছে। এটি এমন একটি স্থানে উপস্থিত রয়েছে যেখানে পৃথিবীর অনেক টেকটোনিক প্লেটের সংঘর্ষ হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের দিকে এগিয়ে যায় খামেনির মরদেহবাহী ট্রাক। রাস্তার দুই পাশে কালো পোশাক পরা লাখো শোকাহত মানুষ ইরানের পতাকা, খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। ধীরগতিতে এগিয়ে চলা শবযাত্রার সময় পুরো শহরে শোক, ধর্মীয় আবেগ ও প্রতিশোধের আহ্বানের মিশ্র পরিবেশ
১৬ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
১৮ ঘণ্টা আগে
দূতাবাস বিজ্ঞপ্তিতে বলেছে, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের নির্ধারিত সারচার্জ বা প্রসেসিং ফি প্রযোজ্য হবে, যা সেবাগ্রহীতাকে বহন করতে হবে। প্রযোজ্য সারচার্জের হার ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি অনুযায়ী ভিন্ন হতে পারে।
১৮ ঘণ্টা আগে
আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
১৮ ঘণ্টা আগে