ডেস্ক, রাজনীতি ডটকম

সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। তবে সেখানে তিনি খুব বেশি মর্যাদা পাচ্ছেন না। বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়ে মস্কোতে যাওয়ার পর তার বা তার পরিবারের কোনো ছবি বা ভিডিও ফুটেজ প্রকাশ হতে দেখা যায়নি। খবর আল জাজিরার।
এদিকে ক্রেমলিন বলছে, বাশার আল-আসাদের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা নেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সিরিয়ার দূতাবাসের সদস্যরাও নিশ্চিত করেছেন যে, আল-আসাদ মস্কোতে আছেন। কিন্তু তারা জানিয়েছেন যে, তিনি কূটনৈতিক মিশনের সঙ্গে যোগাযোগ করেননি। এসব কর্মকর্তা জানিয়েছেন যে, তারা সিরিয়ার নতুন সরকারের প্রতিনিধিদের নির্দেশের জন্য অপেক্ষা করছেন।
রাশিয়ার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সিরিয়ায় তাদের সামরিক ঘাঁটির কী হবে? যদিও সিরিয়ার বিরোধী নেতারা লাতাকিয়া এবং টারতুসে রাশিয়ার বিমান ও নৌ ঘাঁটির পাশাপাশি দেশটিতে রাশিয়ার কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন স্থানে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব বিমান হামলা চালানো হচ্ছে। এমনকি, আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমির সিরিয়া-নিয়ন্ত্রিত এলাকা ‘দখলে’ নিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, বাশার আল-আসাদ সরকারের পতনের পর চরমপন্থিদের নিষ্ক্রিয় ও তেল আবিবের নিরাপত্তা নিশ্চিতেই তারা এসব পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, ইসরায়েলের এমন হামলা ও গোলান মালভূমির সিরিয়া-নিয়ন্ত্রিত এলাকা ‘দখলে’ নেওয়ার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, সৌদি আরব ও ইরাক।
ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বাশার আল-আসাদের পতনের পর ইসরায়েলি বাহিনী নিজেদের ইতিহাসে সিরিয়ায় সবচেয়ে বড় হামলা চালিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি ইসরায়েলি আর্মি রেডিওকে জানিয়েছে, গত দুইদিনে রাজধানী দামেস্কসহ সিরিয়ায় ২৫০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বসতর্কবার্তাকে সত্য প্রমাণিত করে রুশ বাহিনী রাতভর প্রায় ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালায়। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে, ইউক্রেন যুদ্ধের সমাধান ‘মানুষের ভাবনার চেয়েও কাছাকাছি’, ঠিক তখনই মস্কোর এই রেকর্ড
৪ ঘণ্টা আগে
প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকার বেসামরিক প্রশাসনের দায়িত্ব পালন করে আসা নিজেদের সরকারি কাঠামো বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে উপত্যকাটির বেসামরিক প্রশাসনের দায়িত্ব প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়ার পথ আরও সুগম হলো।
১৭ ঘণ্টা আগে
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের (শহর) মধ্যে ১৪টির নিয়ন্ত্রণে থাকা জাতিগত সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ) কয়েকটি শহরের নাম পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম দ্য ইরাবদির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার নেগোমবো কারাগারে কয়েদিদের দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কারারক্ষীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ একে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ কারাবিদ্রোহ হিসেবে বর্ণনা করেছে।
২১ ঘণ্টা আগে