চলতি বছর থাইল্যান্ডে হিটস্ট্রোকে ৬১ জনের মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম

তীব্র গরম ও তাপপ্রবাহে থাইল্যান্ডে চলতি বছর এ পর্যন্ত হিটস্ট্রোকে ৬১ জনের মৃত্যু হয়েছে। মাত্র পাঁচ মাসে এ সংখ্যা ২০২৩ সালজুড়ে হিটস্ট্রোকে মৃত্যুর মোট সংখ্যার চেয়েও বেশি। এ অঞ্চলে বিগত কয়েক সপ্তাহ ধরে তাপদাহ বয়ে যাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ কথা জানিয়েছে।

গেল বছর ২০২২ সালে এই সংখ্যা ছিল ৩৭ জন। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম ৫ মাসেই থাইল্যান্ডে প্রায় দ্বিগুণে পৌঁছেছে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা।

প্রসঙ্গত, ২০২৩ সালের মার্চ মাস থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে থাইল্যান্ডে। অসহনীয় গরমের কারণে এ পর্যন্ত একাদিকবার দেশজুড়ে তাপ সতর্কতাও (হিট অ্যালার্ট) জারি করতে বাধ্য হয়েছে থাইল্যান্ডের সরকার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দেশটির উত্তরপূর্বাঞ্চলে। ওই অঞ্চলটি কৃষিপ্রধান এলাকা।

দেশটির সরকারি সংস্থা থাইল্যান্ড ডিপার্টমেন্ট অব ডিজিজ কন্ট্রোলের উপপ্রধান আপিচার্ত ভাচিরাফান জানান, এল নিনো আবহাওয়া প্যাটার্ন এবং জলবায়ু পরির্তনের জেরে চলতি বছর টানা ও দীর্ঘ তাপপ্রাবহ বয়ে যাচ্ছে থাইল্যান্ডের ওপর দিয়ে।

গরম ও গরমজনিত অসুস্থতার ঝুঁকি থেকে বাঁচতে দেশবাসীকে যতখানি সম্ভব বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি বছর স্বাভাবিক সময়ের চেয়ে দেরিতে বর্ষা আসবে থাইল্যান্ডে। তবে সামনে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তারা।

সূত্র : এএফপি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, বাবার গুলিতে প্রাণ গেল ৭ শিশুর

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্টে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় এক ব্যক্তি তার সাত সন্তানসহ মোট আট শিশুকে হত্যা করেছে। তিনি আলাদা তিনটি বাড়িতে হানা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটান। ২০২৪ সালের জানুয়ারির পর এটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বন্দুক হামলার ঘটনা।

১২ ঘণ্টা আগে

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামাবাদে পৌঁছাবেন সন্ধ্যায়

প্রতিনিধি দলে ট্রাম্পের প্রভাবশালী দুই উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও রয়েছেন। তবে ওমান সাগরে ইরানি পতাকাবাহী জাহাজ জব্দের ঘটনার পর এই আলোচনায় তেহরানের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

১৪ ঘণ্টা আগে

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, প্রাণ হারালেন ১৯ শ্রমিক

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

১৬ ঘণ্টা আগে

ইরান যুদ্ধ চায় না, ‘বৈধ আত্মরক্ষা’র পথ বেছে নিয়েছে: পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই শান্তির বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান কোনোভাবেই যুদ্ধ চায় না, বরং সার্বভৌমত্ব রক্ষায় কেবল 'বৈধ আত্মরক্ষা'র পথ বেছে নিয়েছে। রোববার (১৯ এপ্রিল) দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পরিদর্শনকালে দেওয়া এক বক্তব্যে তিনি

১৬ ঘণ্টা আগে