গাজার সংঘাতে ২০৪ সাংবাদিক নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গাজার সংঘাতে মোহাম্মদ আল-তালমাস নামে আরও এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি সোমবার (১৩ জানুয়ারি) গুরুতর আহত অবস্থায় প্রাণ হারিয়েছেন। গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণে আহত হন তিনি। খবর আল জাজিরার।

সাংবাদিকদের ওপর হামলা এবং হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে হামলার ঘটনায় ২০৪ সাংবাদিক নিহত হয়েছেন।

আল-তালমাস বার্তা সংস্থা সাফার সাংবাদিক ছিলেন। তিনি গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে।

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট, ফেডারেশন অব আরব জার্নালিস্ট এবং বিশ্বের সব দেশের সব সাংবাদিক সংস্থাকে গাজা উপত্যকায় ফিলিস্তিনি সাংবাদিক এবং মিডিয়া কর্মীদের বিরুদ্ধে এ ধরনের হামলা ও হত্যাকাণ্ডের বিচার চাই।

এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনা বেশ এগিয়েছে। কাতারের আমিরের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে হামাসের একটি প্রতিনিধি দল জানিয়েছে, গাজা যুদ্ধবিরতির আলোচনা ভালোভাবে এগিয়ে চলছে। তবে একদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে অপরদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী।

বেশ কিছু মেডিক্যাল সূত্র জানিয়েছে, গত সোমবার (১৩ জানুয়ারি) ভোর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৭০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ১২ জন প্রাণ হারিয়েছে। ইসরায়েলি বাহিনীর উত্তর গাজা অবরোধ করার শততম দিন পার হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল।

এক বছরের বেশি সময় ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে এখন পর্যন্ত কমপক্ষে ৪৬ হাজার ৫৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৯ হাজার ৭৩১ জন। প্রতিদিনই ইসরায়েলি হামলায় প্রান হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে ন্যাটোকে ট্রাম্পের কড়া বার্তা

ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না। আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে রাখো—ওই বড়, খারাপভাবে পরিচালিত বরফের টুকরো।

৫ ঘণ্টা আগে

ইসরায়েলের হামলা, যুদ্ধবিরতির দিনেই লেবাননে প্রাণ গেল ২৫৪ জনের

১৪ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা, ফের বন্ধ হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান শর্ত। তবে আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, বুধবার সকালে ইরানের অনুমতি নিয়ে দুটি তেলের ট্যাংকার এই প্রণালি অতিক্রম করতে পারলেও পরে ট্যাংকার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, আহত ২

নিহত বাংলাদেশিরা হলেন— কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো. হেরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং নাজমুলের বন্ধু নড়াইলের ফাহিম আলিম (২৭)। তারা নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন।

২০ ঘণ্টা আগে