চীনে বিশাল এক স্বর্ণখনির সন্ধান

ডেস্ক, রাজনীতি ডটকম

বিশাল এক সোনার খনির সন্ধান পেয়েছে চীন। দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ হুনানের পিংয়াং জেলার ওয়াকু গ্রামে সন্ধান পাওয়া এই খনির বিশাল সোনার মজুদ চীনের স্বর্ণশিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি হুনান প্রদেশের ভূতাত্ত্বিক ব্যুরো জানিয়েছে, নতুন এই স্বর্ণখনির দুই হাজার মিটার গভীরতার মধ্যে ৪০টিরও বেশি গোল্ড ওর ভেইনস বা স্বর্ণের আকরিক স্তরের সন্ধান পাওয়া গেছে।

খনিটির গভীরতা ৬ হাজার ৬০০ ফিট পর্যন্ত বিস্তৃত। এর আকরিক স্তরের জমাট সোনা পৃথিবীর ভূত্বকের ফাটল দিয়ে গরম লাভা প্রবাহিত হয়ে গঠিত হয়েছে।

খনির আবিষ্কারক দলের অন্যতম সদস্য চেন রুলিন জানিয়েছেন, প্রতি টন আকরিক থেকে গড়ে ১৩৮ গ্রাম বিশুদ্ধ সোনা উত্তোলন সম্ভব।

চেন রুলিন আরও বলেন, খনিটির ৩০০০ মিটার গভীরতায় মজুদ রয়েছে উচ্চমানের ১০০০ টনেরও বেশি সোনা। এর বর্তমান বাজারমূল্য আনুমানিক ৮০ বিলিয়ন ডলারের বেশি।

ত্রিমাত্রিক কম্পিউটার মডেল ব্যবহার করে খনি বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছেন যে, ৯ হাজার ৮০০ ফুট গভীরতায় এক হাজার ১০০ টন সোনা থাকতে পারে— যা স্ট্যাচু অব লিবারটির থেকে প্রায় আট গুণ ভারী।

এই সোনা চীনের দেশের অভ্যন্তরীণ চাহিদা মিঠিয়ে রপ্তানি খাতেও ভূমিকা রাখবে।

খনিটি থেকে ইতোমধ্যে স্বর্ণ উত্তোলন শুরু হয়েছে। বর্তমানে প্রতি টন আকরিকে গড়ে ১৩৮ গ্রাম বিশুদ্ধ স্বর্ণ মিলছে। আবিষ্কারক দলের উপ-প্রধান লিউ ইয়োনচুন জানিয়েছেন, স্বর্ণ আহরণের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন তারা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কোম শহরে পৌঁছাল খামেনির মরদেহ

কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

৮ ঘণ্টা আগে

ওমান উপকূলে জাহাজে রহস্যজনক হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি

ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

৮ ঘণ্টা আগে

ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রুশ হামলা, নিহত ২০

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বসতর্কবার্তাকে সত্য প্রমাণিত করে রুশ বাহিনী রাতভর প্রায় ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালায়। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে, ইউক্রেন যুদ্ধের সমাধান ‘মানুষের ভাবনার চেয়েও কাছাকাছি’, ঠিক তখনই মস্কোর এই রেকর্ড

৯ ঘণ্টা আগে

গাজার শাসনকার্যে থাকছে না হামাস, প্রশাসনিক কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা

প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকার বেসামরিক প্রশাসনের দায়িত্ব পালন করে আসা নিজেদের সরকারি কাঠামো বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে উপত্যকাটির বেসামরিক প্রশাসনের দায়িত্ব প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়ার পথ আরও সুগম হলো।

২১ ঘণ্টা আগে