বার্তাকক্ষ, রাজনীতি ডট কম

শক্তিশালী ভূমিকম্পে বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে কেঁপে উঠেছে উত্তর আমেরিকার দেশ কানাডা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির ভ্যাঙ্কুভার দ্বীপের টোফিনো উপকূলে। যার মাত্র ছিল রিখটার স্কেল অনুযায়ী ৬ দশমিক ৫। বিষয়টি নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।
শক্তিশালী এই ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। আশার কথা ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার কানাডার টোফিনোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।
চলতি বছর এ নিয়ে দ্বিতীয় দফায় ভূমিকম্প আঘাত হানল দেশটিতে। এর আগে গত এপ্রিল মাসে কানাডায় ৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল। যদিও সেই ভূমিকম্পে তেমন কোনো ক্ষতি হয়নি দেশটিতে। তবে ক্ষতি না হলেও সাম্প্রতিক সময়ে একের পর এক ভূমিকম্প ভাবিয়ে তুলছে কানাডাকে।

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।
১ দিন আগে
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে প্রায় ৪০টি নদী ও জলপথে বন্যা দেখা দেওয়ায় এবং প্রবল পানির চাপে একটি জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
১ দিন আগে
সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
১ দিন আগে