লেবাননে ইসরায়েলি হামলায় ৫ শান্তিরক্ষী আহত

বিবিসি

দক্ষিণ লেবাননের নাকুরায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের আরও একজন শান্তিরক্ষী আহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে লেবাননে নিয়োজিত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউনিফিল)। গত কয়েক দিনে ইসরায়েলি হামলায় এ নিয়ে পাঁচজন শান্তিরক্ষী আহত হলেন।

ইউনিফিল এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার রাতে নাকুরায় বাহিনীর সদর দপ্তরে থাকাকালীন শান্তিরক্ষী বাহিনীর ওই সদস্য আহত হন। তবে গুলি কোথা থেকে এসেছে, তা জানা যায়নি। আহত শান্তিরক্ষীর অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

এদিকে, ইসরায়েলকে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার এবং শুক্রবার দুটি ঘটনায় শান্তিরক্ষীরা আহত হওয়ার পর এ আহ্বান জানান তিনি।

ইসরায়েলি বাহিনী সম্প্রতি লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করেছে। সেখানে হিজবুল্লাহর সঙ্গে তাদের তুমুল লড়াই চলছে। প্রায় প্রতিদিনই দু’পক্ষের মধ্যে সীমান্তে গোলাগুলি চলছে। ইসরায়েলি বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষীদের তাদের অবস্থান ত্যাগ করার আহ্বান জানালেও ইউনিফিল জানিয়েছে, তারা দক্ষিণাঞ্চল ছেড়ে যাবে না।

অন্যদিকে, নিজেদের একটি অবস্থানে বড় ধরনের ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে ইউনিফিল। রামিয়াহ গ্রামের একটি স্থাপনায় গোলাবর্ষণের কারণে বিস্ফোরণ ঘটে। ইউনিফিল সব পক্ষকে শান্তিরক্ষী বাহিনীর নিরাপত্তা রক্ষার আহ্বান জানিয়েছে।

শুক্রবার ইসরায়েলি বাহিনী দুই শ্রীলঙ্কান শান্তিরক্ষীকে আহত করার দায় স্বীকার করে জানায়, তাদের বাহিনী হুমকি শনাক্ত করার পর গুলি ছোড়ে। এই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার একটি পর্যবেক্ষণ টাওয়ারে ইসরায়েলি ট্যাংক থেকে গোলা চুড়লে দুই ইন্দোনেশীয় শান্তিরক্ষী আহত হন। আয়ারল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল শন ক্ল্যান্সি বলেছেন, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং ইচ্ছাকৃত হামলা।

ফ্রান্স, ইতালি, ও স্পেনের নেতারা ইসরায়েলের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

বর্তমানে দক্ষিণ লেবাননে ইউনিফিলের প্রায় ১০ হাজার শান্তিরক্ষী এবং ৮০০ বেসামরিক কর্মী দায়িত্ব পালন করছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রস্তুতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭

শনিবার (১১ এপ্রিল) ভোরে মধ্য ও দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭ ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

৯ ঘণ্টা আগে

ইরানের শর্তে ইঙ্গিত— জটিল হতে যাচ্ছে আলোচনা

পল অ্যাডামস বলছেন, গত এক বছরে আলোচনার চালাকালে দুবার হামলার শিকার হওয়ার কারণে ইরান এখন নিশ্চয়তা চায়, যেন ভবিষ্যতে আবার এমন হামলা না হয়। তবে বাস্তবতা হলো— কেউই খুব একটা বিশ্বাস করে না যে এসব বড় বড় সমস্যার সমাধান ইসলামাবাদে বসে হয়ে যাবে।

১১ ঘণ্টা আগে

শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছেন জে ডি ভ্যান্স: হোয়াইট হাউজ

মার্কিন প্রতিনিধিদলের হয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে মূল বৈঠকে বসার আগে জে ডি ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এ দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিলেন। বৈঠকে ভ্যান্সের সঙ্গে আরও ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

১১ ঘণ্টা আগে

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল

বৈঠকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও উপস্থিত ছিলেন। তবে বৈঠকের বিস্তারিত সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

১১ ঘণ্টা আগে