ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৩৫ জনে। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ৭৭ হাজার ৭০৪ জন। আশঙ্কার বিষয় হলো, ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর গাজায় অন্তত ১০ হাজার মানুষ নিখোঁজ হয়েছে।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সার্ভিসের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর গাজায় শুরু হওয়া ইসরায়েলি হত্যাকাণ্ডের পর থেকে বিগত প্রায় সাত মাসে অন্তত ১০ হাজার মানুষ নিখোঁজ হয়েছে।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এক বিবৃতিতে বলেছে, ‘আমরা অনুমান করছি, (ইসরায়েলি) আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ধ্বংস হওয়া শত শত বাড়ির ধ্বংসস্তূপের নিচে ১০ হাজার জনেরও বেশি ফিলিস্তিনি চাপা পড়েছে, যারা নিখোঁজ।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘নিখোঁজ ব্যক্তিরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিহতের তালিকায় অন্তর্ভুক্ত নয়। অতএব, শহীদের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে।’
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে অঞ্চলটিতে চলা ইসরায়েলি আগ্রাসনে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৩৪ হাজার ৫৩৫ জন। এই সময়ে আহত হয়েছে অন্তত ৭৭ হাজার ৭০৪ জন।

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্টে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় এক ব্যক্তি তার সাত সন্তানসহ মোট আট শিশুকে হত্যা করেছে। তিনি আলাদা তিনটি বাড়িতে হানা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটান। ২০২৪ সালের জানুয়ারির পর এটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বন্দুক হামলার ঘটনা।
১৮ ঘণ্টা আগে
প্রতিনিধি দলে ট্রাম্পের প্রভাবশালী দুই উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও রয়েছেন। তবে ওমান সাগরে ইরানি পতাকাবাহী জাহাজ জব্দের ঘটনার পর এই আলোচনায় তেহরানের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১৯ ঘণ্টা আগে
এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
২১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই শান্তির বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান কোনোভাবেই যুদ্ধ চায় না, বরং সার্বভৌমত্ব রক্ষায় কেবল 'বৈধ আত্মরক্ষা'র পথ বেছে নিয়েছে। রোববার (১৯ এপ্রিল) দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পরিদর্শনকালে দেওয়া এক বক্তব্যে তিনি
২১ ঘণ্টা আগে