ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর টানা তিনদিনের আলোচনার পরও গ্রহণযোগ্য কোনো ফলাফল না পেয়ে যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করলো। বার্তা সংস্থা রয়টার্সকে দুই মিশরীয় নিরাপত্তা সূত্র শনিবার (১৩ জুলাই) এ তথ্য জানিয়েছে। খবর পার্স টুডের।
মিশরের নিরাপত্তা সূত্রগুলো যুদ্ধবিরতির আলোচনা স্থগিত হওয়া এবং কোনো চুক্তিতে পৌঁছাতে না পারার জন্য ইসরায়েলকে দোষারোপ করেছে। তারা বলেছে, যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইসরায়েলের মধ্যে প্রকৃত ইচ্ছার অভাব রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে তারা আরও জানিয়েছে, ইসরায়েলি আলোচকদের মধ্যে অভ্যন্তরীণ মতভেদ দেখা দিয়েছে।
সূত্রের মতে, ইসরায়েলি প্রতিনিধি দল যুদ্ধবিরতির প্রস্তাবে বেশ কিছু নতুন শর্ত চেয়েছে, যা পরবর্তীতে সংশোধন করা যাবে কিংবা নতুন শর্ত জুড়ে দেওয়া যাবে। ইসরায়েলের এই অভিপ্রায় আলোচনাকে ভেস্তে দিয়েছে।
মিশরীয় নিরাপত্তা সূত্রগুলো আরও বলেছে, যুদ্ধবিরতির চুক্তিতে ইসরায়েলের এই বিরোধিতা, চুক্তির কার্যক্রমে দেরি এবং আগে যেসব বিষয়ে সম্মত হয়েছিল তার বিপরীতে নতুন শর্তাবলী চাপানোর বিষয়টি ইঙ্গিত দেয় যে, ইসরায়েলি পক্ষ আলোচনাটিকে প্রাথমিকভাবে সংঘাত সমাধানের আন্তরিক প্রচেষ্টার পরিবর্তে খবরের একটি উপাদান হিসেবে দেখছে। ইসরায়েলের এমন মনোভাব যুদ্ধবিরতির আলোচনাকে স্থগিতের দিকে নিয়ে গেছে।

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।
১ দিন আগে
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে প্রায় ৪০টি নদী ও জলপথে বন্যা দেখা দেওয়ায় এবং প্রবল পানির চাপে একটি জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
১ দিন আগে
সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
১ দিন আগে