ডেস্ক, রাজনীতি ডটকম

যুদ্ধবিরতির মধ্যে পূর্ব লেবাননে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও দুজন। শনিবার পূর্ব বেকা অঞ্চলের জেন্নাতা শহরের কাছে শারা এলাকায় একটি ড্রোন হামলা করে ইসরাইল। খবর লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে লক্ষ্যবস্তুগুলো হিজবুল্লাহর অপারেটিভ বলে দাবি করেছে। তাদের দাবি, কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণের জন্য সাইটগুলোর মধ্যে একটিতে হামলা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ২৭ নভেম্বর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি হয়, যা শেষ হয় ২৬ জানুয়ারি। পরে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে ১৮ ফেব্রুয়ারি নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। এই চুক্তির প্রথম ৬০ দিনের মধ্যে ইসরাইল দক্ষিণ লেবানন থেকে তার সেনা প্রত্যাহারে বিলম্ব করেছে। নেতানিয়াহুর দেশের দাবি, চুক্তিটি লেবানন দ্বারা সম্পূর্ণরূপে প্রয়োগ করা হয়নি।
এদিকে ইসরাইল পূর্ব বেকা উপত্যকায়ও আক্রমণ শুরু করেছে, যা সাধারণত হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসাবে বিবেচিত হয়। গত ৩১ জানুয়ারি, ইসরাইলি সেনাবাহিনী সিরিয়ার সীমান্তের কাছে হিজবুল্লাহর একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়, এতে কমপক্ষে দুজন নিহত হয়েছিল।
হিজবুল্লাহ কর্মকর্তা ইব্রাহিম মুসাভি সেইসময় বিমান হামলার নিন্দা করে বলেছিলেন, এই হামলা খুব বিপজ্জনক এবং স্পষ্ট আগ্রাসন। এছাড়া লেবাননে ইসরাইলের অব্যাহত হামলা বন্ধ করার আহ্বানও জানিয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর আবারও আকাশসীমা খুলে দিয়েছে ইরাক। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বন্ধ রাখা আকাশসীমা বুধবার থেকে পুনরায় চালু করা হয়েছে।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবকে ‘বাস্তবায়নযোগ্য’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, এই প্রস্তাবটি ভবিষ্যতের একটি বড় শান্তি চুক্তির ভিত্তি হতে পারে এবং দুই দেশের বহু জটিল ইস্যু নীতিগতভাবে সমাধানের পথে রয়েছে।
১০ ঘণ্টা আগে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি দেশটির বেসামরিক ও গবেষণা অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েল-এর বিরুদ্ধে। সাম্প্রতিক কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের অন্তত ৩০টি শীর্ষ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন গবেষণা কেন্দ্র ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে দাবি ক
১১ ঘণ্টা আগে