ডেস্ক, রাজনীতি ডটকম

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১০০ বছরের কাছাকাছি বয়সী মাহাথিরকে শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে প্রচণ্ড কাশির কারণে গত জুলাই মাসে মালয়েশিয়ার দুই বারের এই সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার মাহাথিরের সহযোগী জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় তাকে জাতীয় হার্ট ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
তার সহযোগী সুফি ইউসুফ বলেন, হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে মাহাথির মোহাম্মদ ‘লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে’ আক্রান্ত। আগামী কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হবে বলেও জানানো হয়।
গত জুলাই মাসে ৯৯ বছরে পা রেখেছেন মাহাথির। গত কয়েক বছর ধরে তিনি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন এবং তার বাইপাস সার্জারি করা হয়েছে। এর আগে গত জুলাইয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। এছাড়া চলতি বছরের শুরুতে প্রায় তিন মাস তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
মাহাথির মোহাম্মদের জন্ম ১৯২৫ সালের ১০ জুলাই। তিনি ১৯৮১ সালে প্রথমবারের মতো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন। ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। ২০২০ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থায় একই প্রক্রিয়ায় বিমান টিকিট, হোটেল বুকিং ও পর্যটন ভিসার আবেদন করা যাবে। চাইলে একই প্যাকেজে বিভিন্ন পর্যটন কার্যক্রম, অভিজ্ঞতা ও অনুষ্ঠানের টিকিটও যুক্ত করা যাবে।
১৭ ঘণ্টা আগে
দুই দিনের এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোটভুক্ত দেশগুলোর ওপর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ আরও জোরদার করেছেন। ট্রাম্পের এ চাপের প্রেক্ষাপটে ইউরোপের বিভিন্ন দেশ সম্মেলনে কয়েক বিলিয়ন ডলারের নতুন সামরিক চুক্তি ঘোষণার প্রস্তুতি নিয়েছে।
১৯ ঘণ্টা আগে
আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী, অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হলেও প্রবল বাতাস এবং আবারও তাপমাত্রা বাড়ার আশঙ্কায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।
২০ ঘণ্টা আগে
তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আকাশ থেকে তোলা ছবিতে কোমে খামেনির বিদায় ও জানাজার অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা গেছে। শোকযাত্রায় ইরানের পাশাপাশি তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধিদলও অংশ নেয়।
১ দিন আগে