ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এটিকে ‘সাহসী সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেছেন।
এএফপির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩ জুলাই) কাবুলে রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনোভের সঙ্গে বৈঠক হয় আফগান পররাষ্ট্রমন্ত্রীর।
ঝিরনোভ আনুষ্ঠানিকভাবে রুশ সরকারের পক্ষ থেকে তালেবান সরকারকে (ইসলামিক এমিরেট অব আফগানিস্তান) স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করেন।
মুত্তাকি বলেন, রাশিয়ার এই স্বীকৃতি ইতিবাচক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা এবং গঠনমূলক সম্পর্কের ক্ষেত্রে অন্য দেশগুলোর জন্য উদাহরণ হয়ে থাকবে।
২০২১ সালের আগস্টে ক্ষমতা গ্রহণের পর থেকে তালেবান সরকার আন্তর্জাতিক স্বীকৃতি এবং বিনিয়োগের জন্য চেষ্টা চালিয়ে আসছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা বিশ্বাস করি, ইসলামিক এমিরেট অব আফগানিস্তানের সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপ দুই দেশের মধ্যে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতায় বিকাশ ঘটাবে।’

বৃহস্পতিবার রয়টার্সের খবরে বলা হয়, মেটা জানিয়েছে, গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে জুন পর্যন্ত ১৬ বছরের কম বয়সী বলে সন্দেহ করা এসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে মাসেই ইনস্টাগ্রামের ৩ লাখ ৩১ হাজার এবং ফেসবুকের ১ লাখ ৭৩ হাজার অ্যাকাউন্ট সরানো হয়েছিল।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডবিষয়ক তথ্যকেন্দ্র ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের (ডিপিআইসি) হিসাবে, ২০১০ সালের পর দেশটিতে এক দিনে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা আর ঘটেনি।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশে নিজেদের সেল প্রতিষ্ঠার জন্য একিউআইএস দেশটিকে ব্যবহার করার চেষ্টা করছে বলেও প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার সামনে বোমা বিস্ফোরণের পেছনেও একিউআইএসের সংশ্লিষ্টতা ছিল বলে উল্লেখ করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
মার্কিন নৌ বাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে থাকা আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে নিয়মিত প্রশান্ত মহাসাগরীয় মহড়ায় বের হয়েছিল। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরও জাহাজটির মোতায়েন শেষ হয়নি। টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে থাকার পরও ফের
১ দিন আগে