ইসরায়েলি হামলায় ইরানের দুই সৈন্য নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১৬: ১৩

ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের সামরিক বাহিনীর চালানো হামলায় দেশটির দুই সৈন্য নিহত হয়েছেন। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইরানের সেনাবাহিনী।

শুক্রবার রাতে ইরানে হামলা চালায় ইসরায়েলি বিমান সেনারা। ‘দেশটির’ সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করে জানায়, তারা ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা শুরু করেছে। ১৪০টি যুদ্ধবিমানের মাধ্যমে এ হামলা পরিচালনা করা হয়।

ইরানের রাজধানী তেহরান ও কারাজ শহরের আশপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কোনো সামরিক সাইট এখন পর্যন্ত আক্রান্ত হয়নি।

ইরানে ইসরায়েলের এ হামলার পর মধ্যপ্রাচ্যে পুরোমাত্রার যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। কেননা, ইরান আগেই বলেছিল, ইসরায়েল কোনো ভুল করলে এর চড়া মূল্য দিতে হবে।

ইরানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গত রাতে আমাদের দুজন যোদ্ধা ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ক্ষেপণাস্ত্রের মোকাবিলা করার সময় চূড়ান্ত আত্মত্যাগ করেছেন।

হামলা পরবর্তী অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত বার্তা দিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। তিনি বলেছেন, দেশ এখন স্বাভাবিক অবস্থায় আছে ও সকল ফ্লাইট চালু হয়েছে।

গত ১ অক্টোবর ইসরায়েলের তেল আবিবসহ একাধিক শহরে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ওই হামলার প্রতিশোধে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়ে আসছিল ইসরায়েল। ইরানি হামলায় সেই সময় ইসরায়েলে একজনের প্রাণহানি ঘটে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের শর্তে ইঙ্গিত— জটিল হতে যাচ্ছে আলোচনা

পল অ্যাডামস বলছেন, গত এক বছরে আলোচনার চালাকালে দুবার হামলার শিকার হওয়ার কারণে ইরান এখন নিশ্চয়তা চায়, যেন ভবিষ্যতে আবার এমন হামলা না হয়। তবে বাস্তবতা হলো— কেউই খুব একটা বিশ্বাস করে না যে এসব বড় বড় সমস্যার সমাধান ইসলামাবাদে বসে হয়ে যাবে।

৩ ঘণ্টা আগে

শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছেন জে ডি ভ্যান্স: হোয়াইট হাউজ

মার্কিন প্রতিনিধিদলের হয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে মূল বৈঠকে বসার আগে জে ডি ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এ দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিলেন। বৈঠকে ভ্যান্সের সঙ্গে আরও ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

৩ ঘণ্টা আগে

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল

বৈঠকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও উপস্থিত ছিলেন। তবে বৈঠকের বিস্তারিত সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

৩ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের ওপর ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়ে আলোচনায় বসছে ইরান: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রতি ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়ে ইরান আলোচনায় বসছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুলের সঙ্গে আলাপকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

৪ ঘণ্টা আগে