ডেস্ক, রাজনীতি ডটকম

সৌদি আরবে গত কয়েক দিনের ভারী বৃষ্টির জেরে ব্যাপক বন্যা শুরু হয়েছে । বন্যার কারণে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় ইতোমধ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম)। খবর আলজাজিরা
মক্কা ও মদিনার অবস্থান সৌদির পশ্চিমাঞ্চলে। এনসিএমের কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার পানিতে দেশটির পূর্বাঞ্চলও ডুবে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে, পানির স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি। এছাড়া বিভিন্ন ভবনের একতলার প্রায় অর্ধেক ডুবে গেছে।
বন্যার কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী রিয়াদ, মধ্যাঞ্চল এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশ আসির এবং জাজানে। পাশাপাশি জনগণের উদ্দেশে সতর্ক থাকার আহ্বানও জানিয়ে বলা হয়েছে, তারা যেন সরকারে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করেন। অনেক এলাকায় বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে উল্লেখ করা হয়েছে এনসিএমের সর্বশেষ পূর্বাভাসে।
বন্যার কারণে আটকে পড়াদের উদ্ধারে যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদির দুর্যোগ মোকাবিলা দপ্তর এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্ট। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের বিবৃতি জনগণকে সতর্ক করে বলা হয়েছে, তারা যেন নিচু এলাকা এবং বন্যার পানি জমতে পারে- এমন সব এলাকা এড়িয়ে চলেন।

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট
১৭ ঘণ্টা আগে
তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।
১৮ ঘণ্টা আগে
সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব
১৮ ঘণ্টা আগে
ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।
১ দিন আগে