সিরিয়ায় সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ১৩২

ডেস্ক, রাজনীতি ডটকম

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে অন্তত ১৩২ জন নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। সংঘর্ষের পর হায়’এত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের মিত্র বাহিনী প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা অন্তত ১০টি এলাকা দখল করেছে বলে জানানো হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, নিহতদের মধ্যে ৬৫ জন এইচটিএসের সদস্য, ১৮ জন মিত্র সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধা এবং ৪৯ জন সেনা রয়েছেন। এছাড়া বিদ্রোহীরা বেশ কিছু অস্ত্রাগার, সাঁজোয়া যান ও ভারী অস্ত্র দখল করেছে।

সিরীয় সরকারপন্থি বার্তা সংস্থা সানা এক বিবৃতিতে জানিয়েছে, মাঝারি ও ভারী অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসীরা গ্রাম, শহর এবং সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে। তবে হতাহতের সংখ্যা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, সংঘর্ষের সময় সিরীয় সেনারা শত শত গোলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে শিশুসহ বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

এইচটিএসের যোদ্ধারা আলেপ্পো শহরের উপকণ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার অগ্রসর হয়ে শিয়া অধ্যুষিত নুবল ও জাহরা শহরের কাছাকাছি পৌঁছেছে। এ এলাকায় ইরান-সমর্থিত হিজবুল্লাহর শক্তিশালী অবস্থান রয়েছে। এছাড়া, আল-নায়রাব বিমানবন্দরেও হামলা চালিয়েছে এইচটিএস।

এই সংঘর্ষ সিরিয়ার দক্ষিণ ইদলিবে সাম্প্রতিক রুশ ও সিরীয় বিমান হামলার প্রতিক্রিয়া এবং সিরীয় বাহিনীর সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার জন্য এইচটিএসের পূর্ব পরিকল্পিত পদক্ষেপ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আলেপ্পোর এই সহিংসতা থেকে বাঁচতে শত শত সিরীয় পরিবার তুরস্ক সীমান্তের দিকে পালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, এইচটিএস গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত। অতীতে আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত থাকলেও বর্তমানে তারা নিজেদের একটি স্থানীয় সংগঠন হিসেবে উপস্থাপন করছে। এটি উত্তর-পশ্চিম সিরিয়ার সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী হিসেবে পরিচিতি পেয়েছে।

সূত্র: আল-জাজিরা

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলারের ড্রোন নিখোঁজ

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নজরদারি ড্রোন ‘এমকিউ-৪সি ট্রাইটন’ হরমুজ প্রণালির আকাশসীমায় নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগেই ড্রোনটি উড়ন্ত অবস্থায় জরুরি সতর্কবার্তা পাঠিয়েছিল। এটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে— এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

৬ ঘণ্টা আগে

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে, যা আগের তুলনায় প্রায় শূন্য দশমিক ৮৭ শতাংশ বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্রের ক্রুড তেলের দামও ১ শতাংশের বেশি বৃদ্ধি।

৬ ঘণ্টা আগে

৬ সপ্তাহ আটকে আছেন পারস্য উপসাগরে, মানসিক শক্তির শেষ সীমায় নাবিকরা

আটকে থাকা জাহাজগুলোর নাবিকদের মানসিক অবস্থার অবনতি নতুন করে দাবি তুলেছে— জাহাজ মালিকদের উচিত তাদের বদলে নতুন ক্রু পাঠানো। আন্তর্জাতিক নৌবিধি অনুযায়ী, বিপজ্জনক এলাকায় নাবিকদের জোর করে কাজ করানো যায় না। তবে এমন অনেকেই আছেন, যারা বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ কাজ নিতে পারেন।

৭ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক স্থগিত করল ইরান

আব্বাস আসলানি জানান, লেবাননে ইসরায়েলি হামলা চলতে থাকা অবস্থায় কোনো ধরনের সংলাপে বসতে রাজি নয় ইরান। তিনি বলেন, "ইরানি প্রতিনিধি দল এখনো তেহরান থেকে রওনা দেয়নি। তাদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যতক্ষণ লেবাননে হামলা চলবে, ততক্ষণ ইসলামাবাদে কোনো আলোচনা হবে না।"

৭ ঘণ্টা আগে