ইসরায়েলের ৪ সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

ডেস্ক, রাজনীতি ডটকম

এবার ইসরায়েলের অন্তত চার সামরিক ঘাঁটি টার্গেট করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ্। তেলআবিবের হামলায় হিজবুল্লাহ্ যোদ্ধা নিহতের প্রতিবাদে ছোঁড়া হয় কমপক্ষে ৬০টি কাতিউষা রকেট। এক ইসরায়েলি সেনার মৃত্যুসহ যাতে ক্ষতিগ্রস্ত হয় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা।

দিনের পর দিন ইসরায়েলি ভূখণ্ডের আরও ভেতরে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী, হিজবুল্লাহ্। এতদিন, সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে বিচ্ছিন্ন হামলা চালালেও এখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এমন স্থাপনায় আঘাত হানছে হিজবুল্লাহর ছোঁড়া রকেট। রোববার উত্তর ইসরায়েলের কয়েকটি এলাকা লক্ষ্য করে কমপক্ষে ৬০টি রকেট ছোঁড়ে সশস্ত্র গোষ্ঠীটি।

কয়েক দফার এ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইসরাইলের কয়েকটি এলাকা। ক্ষতিগ্রস্ত হয়, বিরকাত রিশা সামরিক স্থাপনা। গাইডেড বোমা হামলায় প্রাণ যায় ঘাঁটির এক ইসরাইলি সেনার। আগুন লাগে স্থাপনার বিভিন্ন অংশে। আহত হয় আরও কয়েকজন ইহুদী সেনা।

ইসরাইলের মাউন্ট মেরন ঘাঁটিতেও সরাসরি আঘাত হেনেছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র। ধ্বংস হয় স্থাপনাটির বেশকিছু অংশ। এছাড়াও, আল-বাঘদাদিসহ নিমরা ও বায়াদ ব্লিদা সামরিক ঘাঁটিতেও রকেট হামলা চালায় হিজবুল্লাহ। আগুন ধরে যায় গ্যালিলি অঞ্চলের কয়েকটি এলাকায়।

জবাবে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ্ যোদ্ধাদের কয়েকটি অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পশ্চিমবঙ্গে কিশোরীকে ধর্ষণ-হত্যা, ‘এনকাউন্টারে’ নিহত প্রধান অভিযুক্ত

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।

১ দিন আগে

চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে প্রায় ৪০টি নদী ও জলপথে বন্যা দেখা দেওয়ায় এবং প্রবল পানির চাপে একটি জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

১ দিন আগে

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

১ দিন আগে