ইসরায়েলকে ৬৮ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

ডেস্ক, রাজনীতি ডটকম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েলের কাছে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এর আগে গত আগস্টে ইসরায়েলকে ২০ বিলিয়ন ডলার মূল্যের যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েয়েছিল যুক্তরাষ্ট্র।

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তারা জানান, অস্ত্র সহায়তা প্যাকেজটিতে সাময়িকভাবে অনুমোদন দিয়েছেন বাইডেন।

সর্বশেষ এই অস্ত্রের চালানের মধ্যে কয়েক শ বোমা ও সাধারণ বোমাকে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলার উপযোগী করে তোলার জন্য কয়েক হাজার সরঞ্জাম রয়েছে।

লেবাননে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হওয়ার কিছু সময় আগেই এই খবর প্রকাশ্যে এলো।

তবে ইসরায়েল এখনও গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

এদিকে রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওয়াশিংটন ইসরায়েলকে ১০ হাজারেরও বেশি ২ হাজার পাউন্ডের বোমা এবং হাজার হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।

অপরদিকে লেবাননের সঙ্গে শান্তিচুক্তির বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার রাতে বলেন, পুনরায় অস্ত্রের মজুদ বৃদ্ধি এবং দীর্ঘ সময় ধরে অস্ত্র সরবরাহে দেরি হওয়ার বিষয়টি শান্তিচুক্তির অন্যতম কারণ।

তিনি বলেন, এই ঘাটতি দ্রুতই সমাধান করা হবে।

ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির পরিকল্পনা নিয়ে কয়েক মাস ধরেই প্রস্তুতি চলছে। গত সেপ্টেম্বরে এটি কংগ্রেস কমিটির কাছে উপস্থাপনের পর অক্টোবর মাসে পর্যালোচনার জন্য জমা দেওয়া হয়।

আমেরিকান আইন অনুযায়ী, বড় পরিসরের কোনো দেশে সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি করার ক্ষেত্রে কংগ্রেসকে অবহিত করতে হয়। তবে সেটি কোনো আনুষ্ঠানিক পর্যালোচনার মাধ্যমে করা হয় না।

যদিও মার্কিন কংগ্রেসের কিছু প্রগতিশীল সদস্য যেমন- সিনেটর বার্নি স্যান্ডার্স গাজার মানবিক সংকটের বিষয় তুলে ধরে অস্ত্র বিক্রির বিরোধিতা করেছিলেন। তবে তাদের প্রস্তাবটি গত সপ্তাহে সিনেটে বাতিল করা হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় দপ্তরের এক মুখপাত্র অস্ত্র বিক্রির বিষয়টি অস্বীকার করেছেন।

তবে তিনি বলেছেন, ইরান সমর্থিত সব ধরনের হুমকির বিরুদ্ধে ইসরায়েলের নিরাপত্তার প্রতি মার্কিন সমর্থন অটল থাকবে। তবে বেসামরিক নাগরিকদের রক্ষা করাও ইসরায়েলের নৈতিক দায়িত্ব। সূত্র: রয়টার্স

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কোম শহরে পৌঁছাল খামেনির মরদেহ

কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

৮ ঘণ্টা আগে

ওমান উপকূলে জাহাজে রহস্যজনক হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি

ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

৮ ঘণ্টা আগে

ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রুশ হামলা, নিহত ২০

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বসতর্কবার্তাকে সত্য প্রমাণিত করে রুশ বাহিনী রাতভর প্রায় ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালায়। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে, ইউক্রেন যুদ্ধের সমাধান ‘মানুষের ভাবনার চেয়েও কাছাকাছি’, ঠিক তখনই মস্কোর এই রেকর্ড

৯ ঘণ্টা আগে

গাজার শাসনকার্যে থাকছে না হামাস, প্রশাসনিক কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা

প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকার বেসামরিক প্রশাসনের দায়িত্ব পালন করে আসা নিজেদের সরকারি কাঠামো বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে উপত্যকাটির বেসামরিক প্রশাসনের দায়িত্ব প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়ার পথ আরও সুগম হলো।

২১ ঘণ্টা আগে