সিরিয়া নিয়ে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১২: ৫৩
৫০ বছরেরও বেশি সময় ক্ষমতায় থাকার পর সিরিয়ার আসাদ পরিবারের শাসনের অবসান হয়েছে

বিদ্রোহীদের অভিযানের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন-পরবর্তী পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রাশিয়া জরুরি এই বৈঠকের আহ্বান জানিয়েছে।

একাধিক কূটনীতিক সূত্রের বরাত দয়ে এএফপি জানিয়েছে, সোমবার (৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা) বৈঠকটি হবে।

সিরিয়ায় বাশার আল আসাদ ক্ষমতায় ছিলেন ২৪ বছরেরও বেশি সময়। এই দীর্ঘ সময়ের মধ্যে বারবার বিদ্রোহীদের মোকাবিলা করতে হয়েছে আসাদ সরকারকে। দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধও সামলাতে হয়েছে। একটা সময় পর্যন্ত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সংকটের কেন্দ্রবিন্দু ছিল দেশটি।

সিরিয়ায় চলমান এই রাজনৈতিক সংকটে জড়িয়ে পড়েছিল আঞ্চলিক ও বৈশ্বিক পরাশক্তিগুলোও৷ বিভিন্ন সময়েই বিদ্রোহীদের সমর্থন দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্র দেশগুলো। অন্যদিকে আসাদ সরকারকে সমর্থন দিয়ে গেছে রাশিয়া, ইরান ও তাদের মিত্ররা৷ সিরিয়ায় গৃহযুদ্ধ যখন তুঙ্গে, বিশ্লেষকদের অভিমত, সেখানে আসাদ সরকার ও বিদ্রোহীদের ছায়ায় 'প্রক্সি যুদ্ধ' চালিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া এবং তাদের নিজ নিজ পক্ষের মিত্ররাই।

এর মধ্যেই রোববার স্থানীয় সময় ভোরে সিরিয়ার রাজধানী দামেস্ক দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামস। ওই সময়ই সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেন, প্রেসিডেন্ট আসাদ ব্যক্তিগত বিমানে করে দামেস্ক ছেড়েছেন। তবে তার ফ্লাইটের গন্তব্য নিয়ে দিনভর কোনো তথ্য পাওয়া যায়নি।

পরে রাতে জানা যায়, বাশার আল আসাদ ও তার পরিবার রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। মানবিক বিবেচনায় তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া।

পরে জাতিসংঘে রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি রোববার (৮ ডিসেম্বর) টেলিগ্রামে এক পোস্টে বলেন, সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি রুদ্ধদ্বার বৈঠক আহ্বান করেছে। সেই বৈঠকটি হতে যাচ্ছে আজ মধ্যরাতে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রুশ হামলা, নিহত ২০

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বসতর্কবার্তাকে সত্য প্রমাণিত করে রুশ বাহিনী রাতভর প্রায় ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালায়। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে, ইউক্রেন যুদ্ধের সমাধান ‘মানুষের ভাবনার চেয়েও কাছাকাছি’, ঠিক তখনই মস্কোর এই রেকর্ড

৪ ঘণ্টা আগে

গাজার শাসনকার্যে থাকছে না হামাস, প্রশাসনিক কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা

প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকার বেসামরিক প্রশাসনের দায়িত্ব পালন করে আসা নিজেদের সরকারি কাঠামো বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে উপত্যকাটির বেসামরিক প্রশাসনের দায়িত্ব প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়ার পথ আরও সুগম হলো।

১৭ ঘণ্টা আগে

রাখাইনের বিভিন্ন শহরের নাম বদলের প্রস্তুতি আরাকান আর্মির

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের (শহর) মধ্যে ১৪টির নিয়ন্ত্রণে থাকা জাতিগত সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ) কয়েকটি শহরের নাম পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম দ্য ইরাবদির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৯ ঘণ্টা আগে

শ্রীলঙ্কার কারাগারে কয়েদিদের সংঘর্ষে নিহত ২৫, আহত শতাধিক

শ্রীলঙ্কার নেগোমবো কারাগারে কয়েদিদের দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কারারক্ষীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ একে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ কারাবিদ্রোহ হিসেবে বর্ণনা করেছে।

২১ ঘণ্টা আগে