নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের গুলি করা হয়। হাসপাতালে নেওয়ার পর তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশ সংবাদ বিজ্ঞপ্তি ও রেডিওর মাধ্যমে দুজনকে হত্যা করার কথা জানান। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। স্থানীয় পুলিশ এবং পুলিশের স্পেশাল উয়েপন্স অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) দল ওই এলাকা ঘেরাও করে রাস্তা বন্ধ করে দিয়েছে।

বাফেলোর কমিউনিটি অ্যাকটিভিস্ট হাবিব রহমান বলেন, নিহত দুজন তাঁদের প্রতিবেশী। তাঁদের একজনের নাম বাবুল উদ্দিন। তাঁর বাড়ি কুমিল্লায়। আরেকজন সিলেটের ইউসুফ মিয়া। হত্যাকাণ্ডের সময় শহরের পূর্বাঞ্চলে হ্যাজেলউড এলাকায় বাবুল উদ্দিন নিজের বাড়ি সংস্কারের কাজ করছিলেন। তাঁর সঙ্গে ইউসুফ মিয়া ছিলেন।

প্রতিবেশী হাবিব রহমান আরও বলেন, বাবুল উদ্দিন ৮ মাস আগে ভার্জিনিয়া থেকে বাফেলোতে আসেন। ইউসুফ মিয়া চার মাস আগে সিলেট থেকে আসেন। তাঁদের নিহত হওয়ার খবরে বাংলাদেশিরা তাদের বাড়িতে জড়ো হতে থাকে। বাঙালি সমাজে শোক ছড়িয়ে পড়ে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

হাবিব রহমান আরও বলেন, ‘বাবুল ভাইয়ের সাত সন্তান। ইউসুফ ভাইয়ের দুই সন্তান। স্ত্রী অন্তঃসত্ত্বা। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই।’

ময়নাতদন্তের পর আগামী সোমবার দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে পুলিশ।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মাশহাদে চিরনিদ্রায় শায়িত আলি খামেনি, বিদায় জানাতে লাখো মানুষের ঢল

বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের দিকে এগিয়ে যায় খামেনির মরদেহবাহী ট্রাক। রাস্তার দুই পাশে কালো পোশাক পরা লাখো শোকাহত মানুষ ইরানের পতাকা, খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। ধীরগতিতে এগিয়ে চলা শবযাত্রার সময় পুরো শহরে শোক, ধর্মীয় আবেগ ও প্রতিশোধের আহ্বানের মিশ্র পরিবেশ

১৫ ঘণ্টা আগে

আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি আতিক

বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

১৭ ঘণ্টা আগে

ওয়াশিংটনে কনস্যুলার সেবা নিতে ফি দেওয়া যাবে ডিজিটাল পদ্ধতিতে

দূতাবাস বিজ্ঞপ্তিতে বলেছে, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের নির্ধারিত সারচার্জ বা প্রসেসিং ফি প্রযোজ্য হবে, যা সেবাগ্রহীতাকে বহন করতে হবে। প্রযোজ্য সারচার্জের হার ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি অনুযায়ী ভিন্ন হতে পারে।

১৭ ঘণ্টা আগে

সন্দেভাজনদের বাংলাদেশে পুশব্যাক সম্পূর্ণ অবৈধ— বললেন আসামের বিধায়ক আজমল

আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

১৭ ঘণ্টা আগে