যুক্তরাষ্ট্রে ইমামকে গুলি করে হত্যা

ডেস্ক, রাজনীতি ডটকম
মসজিদ-ই মোহাম্মদের সামনেই ইমাম হাসান শরীফকে হত্যা করা হয়। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে মসজিদের সামনে ইমামকে গুলি করা হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোরের দিকে অঙ্গরাজ্যটির সবচেয়ে বড় শহরে নিউওয়ার্কের মসজিদ-ই মোহাম্মদের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ এখনো হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, বুধবার ভোর ৬টার দিকে মসজিদ-ই মোহাম্মদ থেকে মাত্র কয়েক মিটার দূরে ইমাম হাসান শরীফকে গুলি করা হয়। যখন তাঁকে গুলি করা হয় তখন তিনি তাঁর গাড়ির ভেতরে বসে ছিলেন। দ্রুতই তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। কিন্তু বুধবার বিকেলের দিকে মারা যান তিনি।

নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল ম্যাট প্ল্যাটকিন বলেছেন, ‘আমি জানি, বৈশ্বিক ঘটনাপ্রবাহের আলোকে ও অনেক সম্প্রদায়ের—বিশেষ করে মুসলিম সম্প্রদায়—প্রতি নির্দেশিত পক্ষপাত বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা অনুভব করছি যে, এই মুহূর্তে নিউ জার্সিতে অনেকেই আছেন যারা এই হত্যাকাণ্ডের খবরে ব্যাপক ভীত ও উদ্বিগ্ন।’

নিউওয়ার্ক শহরের জননিরাপত্তা বিষয়ক বিভাগের পরিচালক ফ্রিজ ফ্রেজ জানিয়েছেন, হাসান শরীফ বিগত পাঁচ বছর ধরে মসজিদ-ই মোহাম্মদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি জানান, তিনি হাসান শরীফকে ভালোভাবে চেনে এবং হাসান শরীফ শহরটিকে নিরাপদ রাখতে আন্তঃসম্প্রদায় আলোচনার অন্যতম নেতা ছিলেন। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কোনো জাতিবিদ্বেষ রয়েছে কিনা তা পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।

৭ ঘণ্টা আগে

ইরানের কাছে হরমুজ প্রণালিতে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।

৭ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের তেল অবরোধে কিউবাজুড়ে তীব্র লোডশেডিং, অন্ধকারে পুরো দেশ

কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও বছরের শুরু থেকে এ নিয়ে দেশটিতে চারবার সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্ত

৯ ঘণ্টা আগে

২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফা ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই চার প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। ফলে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর ম

৯ ঘণ্টা আগে