গাজায় এ পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা ১৪২

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে প্রায় ৭ মাসে গাজায় নিহত সাংবাদিকদের সংখ্যা পৌঁছেছে ১৪২ জনে। এছাড়া ইসরাইলের বিভিন্ন কারাগারে বন্দি আছেন আরও অন্তত ২০ জন সাংবাদিক।

৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এই দিবসকে সামনে রেখে যুদ্ধের সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের নিরাপত্তার দাবি করে শুক্রবার (৩ মে) এক বিবৃতি জরি করেছে গাজার সরকারি মিডিয়া দপ্তর। সেই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এসব তথ্য।

এদিকে ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মধ্যে যুদ্ধ বাঁধার পর থেকে এখন পর্যন্ত নিহত সংবাদিকদের মধ্যে ১০৭ জনের নাম ও জাতীয়তা প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। সেই তালিকায় অন্তর্ভূক্ত সাংবাদিকদের মধ্যে ১০০ জন ফিলিস্তিনি, ৩ জন লেবানিজ এবং ৪ জন ইসরায়েলি।

ইসরাইলি বাহিনীর হামলায় সর্বশেষ নিহত সাংবাদিকের নাম-পরিচয় প্রকাশ করেছে গাজার মিডিয়া দপ্তর। নিহত ওই সাংবাদিকের নাম সালেম আবু তোয়োর। আল-কুদস টুডে নামের একটি স্থানীয় টেলিভিশনের প্রতিবেদক ছিলেন তিন।

গত ৭ অক্টোবর গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে বোমা বর্ষণ করে ইসরাইলি বিমান বাহিনী। এ সময় ওই শিবিরের কাছে নিজ বাড়িতে অবস্থান করছিলেন আবু তোয়োর। ইসরাইলি বাহিনীর বোমা বর্ষণে সপরিবারে নিহত হয়েছেন তিনি।

শুক্রবারের বিবৃতিতে সাংবাদিক হত্যা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনাগুলোকে ইসরাইলের সরকার ও প্রতিরক্ষা বাহিনীর ‘পরিকল্পিত পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে গাজার মিডিয়া অফিস বলেছে, ‘গাজায় সামরিক অভিযানের নামে যে গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরাইলি সামরিক বাহিনী, সেই গণহত্যা পরিকল্পনার অংশ হিসেবে হত্যা করা হচ্ছে সাংবাদিকদের।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, বাবার গুলিতে প্রাণ গেল ৭ শিশুর

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্টে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় এক ব্যক্তি তার সাত সন্তানসহ মোট আট শিশুকে হত্যা করেছে। তিনি আলাদা তিনটি বাড়িতে হানা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটান। ২০২৪ সালের জানুয়ারির পর এটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বন্দুক হামলার ঘটনা।

১৬ ঘণ্টা আগে

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামাবাদে পৌঁছাবেন সন্ধ্যায়

প্রতিনিধি দলে ট্রাম্পের প্রভাবশালী দুই উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও রয়েছেন। তবে ওমান সাগরে ইরানি পতাকাবাহী জাহাজ জব্দের ঘটনার পর এই আলোচনায় তেহরানের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

১৭ ঘণ্টা আগে

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, প্রাণ হারালেন ১৯ শ্রমিক

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

১৯ ঘণ্টা আগে

ইরান যুদ্ধ চায় না, ‘বৈধ আত্মরক্ষা’র পথ বেছে নিয়েছে: পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই শান্তির বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান কোনোভাবেই যুদ্ধ চায় না, বরং সার্বভৌমত্ব রক্ষায় কেবল 'বৈধ আত্মরক্ষা'র পথ বেছে নিয়েছে। রোববার (১৯ এপ্রিল) দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পরিদর্শনকালে দেওয়া এক বক্তব্যে তিনি

২০ ঘণ্টা আগে