ডেস্ক, রাজনীতি ডটকম

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে মরক্কোর উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকাডুবিতে ৬৯ অভিবাসীর মৃত্যু হয়েছে। মালিয়ান কর্তৃপক্ষ বলেছে, এই বছরের মধ্যে এটি রেকর্ড সংখ্যক প্রাণহানি। এছাড়া এই রুটে সবচেয়ে মারাত্মক ঘটনাগুলোর একটি।
মালির পররাষ্ট্রমন্ত্রাণলয়ের মতে, নৌকাটিতে প্রায় ৮০ জন লোক ছিল। বিবৃতিতে বলা হয়েছে, শুধুমাত্র ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি ক্রাইসিস ইউনিট গঠন করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি। পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে বিপজ্জনক আটলান্টিক অভিবাসন রুটে ২০২৪ সালে ট্র্যাফিক এবং প্রাণহানির সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।
সরকারি তথ্য অনুসারে, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত, ৪১ হাজার ৪২৫ জন অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে এসেছে, যা গত বছরের রেকর্ড ৩৯ হাজার ৯৯০ ছাড়িয়ে গেছে।
মালি, সেনেগাল এবং গাম্বিয়াসহ পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে আসা অভিবাসীরা প্রায়শই এই রুটটি ব্যবহার করে, যারা সাহেল অঞ্চলের কৃষিতে দ্বন্দ্ব, বেকারত্ব এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে ঝুঁকিপূর্ণ পথে দেশ ছাড়ছে।
এছাড়া পৃথক ঘটনায় রেড ক্রস জানিয়েছে, ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে শুক্রবার ছয়টি নৌকায় করে আসা ৩০০ জনের মধ্যে একজন অভিবাসী মারা গেছে।

শনিবার দিল্লির যন্তর মন্তরে মোদি সরকারের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিপক এবং তার সঙ্গে জড়ো হওয়া শত শত তরুণ যে বিক্ষোভ প্রদর্শন করলেন, তা আর কোনো তামাশা বা রসিকতার পর্যায়ে নেই। বিক্ষোভে অংশ নেওয়া এক বিশাল জনসমুদ্রের উদ্দেশে দিপক বলেন, ‘মোদি সরকারের প্রতি আমাদের বার্তা একদম পরিষ্কার ও সহজ: শিক্ষা
১ দিন আগে
রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামের সমাপনী দিনে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার দ্রোজদেন্দো জানিয়েছেন, সেন্ট পিটার্সবার্গের চারপাশের লেনিনগ্রাদ অঞ্চলে আকাশেই ১৪০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
১ দিন আগে
যুদ্ধকালীন জাতীয় ঐক্য পার হয়ে এক ঝুঁকিপূর্ণ ও চরম বাস্তবতার পথে পা বাড়াতে যাচ্ছে ইরান। এই বাস্তবতা হলো— দেশটির আকাশচুম্বী মূল্যস্ফীতি, অর্থনীতির ১০ শতাংশ সংকোচন, তীব্র বিদ্যুৎ বিপর্যয় এবং সরকারের নজিরবিহীন ভিন্নমত দমনের বিরুদ্ধে ওঠা তীব্র জনরোষের এক অগ্নিপরীক্ষা।
১ দিন আগে
সকাল সাড়ে ১০টার দিকে অভিজিৎ দীপকে সরাসরি যন্তর মন্তরে পৌঁছান। সাদা টি-শার্ট, কালো জ্যাকেট ও টুপি পরিহিত অভিজিতের হাতে ছিল ভারতীয় সংবিধানের অন্যতম রূপকার ভীমরাও আম্বেদকরের আত্মজীবনী।
১ দিন আগে