ডেস্ক, রাজনীতি ডটকম

নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি আবারও নিজ রাজনৈতিক দলের প্রধান নির্বাচিত হয়েছেন। জেন-জি নেতৃত্বাধীন গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে দলের সদস্যদের ভোটাভুটিতে তিনি পুনরায় নেতৃত্বে বহাল থাকলেন।
বৃহস্পতিবার রাজধানী কাঠমান্ডুতে নেপালের কমিউনিস্ট পার্টি—ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্ট (সিপিএন-ইউএমএল)-এর দুই দিনের সাধারণ সম্মেলনে দলীয় প্রধান নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈশ্বর পোখরেলকে বড় ব্যবধানে হারিয়ে ভূমিধস জয় পান ৭৩ বছর বয়সী অলি।
দলটির প্রচার বিভাগের প্রধান রাজেন্দ্র গৌতম ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, নির্বাচনে অলি পেয়েছেন ১ হাজার ৬৬৩ ভোট, আর ঈশ্বর পোখরেল পেয়েছেন ৫৬৪ ভোট।
এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় নেপালের জাতীয় নির্বাচনের প্রস্তুতি তত্ত্বাবধানের দায়িত্ব থাকছে অলির হাতে। ওই নির্বাচন পর্যন্ত দেশটির ক্ষমতায় রয়েছে সাবেক প্রধান বিচারপতি সুশিলা কার্কির নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার।
গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদ থেকে শুরু হওয়া জেন-জি আন্দোলন দ্রুতই দেশজুড়ে গণ-অভ্যুত্থানে রূপ নেয়। আন্দোলনের সময় বিক্ষোভকারীরা অলির বাসভবন, সংসদ ভবন ও আদালতসহ শত শত স্থাপনায় অগ্নিসংযোগ করেন। ওই আন্দোলনে অন্তত ৭৭ জন নিহত হন। পরিস্থিতির মুখে চারবারের প্রধানমন্ত্রী অলি পদত্যাগ করতে বাধ্য হন।
পদত্যাগপত্রে অলি লিখেছিলেন, তার সরে দাঁড়ানো ‘রাজনৈতিক সমাধান ও সংকট নিরসনের পথ সুগম করবে’—এমনটাই তিনি আশা করেন।
দলীয় প্রধান নির্বাচনের পর অলিকে ঘিরে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন সমাবেশে ‘কেপি বা (বাবা), আমরা তোমাকে ভালোবাসি’ লেখা ব্যানার ও পোস্টার দেখা যায়। পশ্চিম নেপালের গণ্ডকি প্রদেশ থেকে সম্মেলনে অংশ নিতে আসা ৪৫ বছর বয়সী তারা মায়া থাপা মাগার বলেন, “এই মুহূর্তে জাতির জন্য তিনিই প্রয়োজন।”
এদিকে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নে অলির ভূমিকা তদন্তে একটি সরকারি কমিশন কাজ করছে। এ কারণে অলিসহ কয়েকজন সাবেক শীর্ষ কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার।
অলির ক্ষমতাচ্যুতির পর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া সুশিলা কার্কি আগামী ৫ মার্চের নির্বাচন পর্যন্ত দেশটির নেতৃত্ব দেবেন। তবে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের গভীর অনাস্থা নেপালে একটি বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও কার্কি প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচন হবে ‘ন্যায়সঙ্গত ও ভয়মুক্ত’ পরিবেশে।
সূত্র: এএফপি

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবারের এই হামলায় ইরানের সামরিক নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ড্রোন সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আচরণ না শুধরালে দেশটিকে আরও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।
১২ ঘণ্টা আগে
সরকারি উদ্ধারকারী দলের তীব্র সংকটের কারণে দুর্গত এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে লড়াই চালাচ্ছেন। এদিকে, মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে যে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের অত্যন্ত গুরুত্বপূর্ণ '৭২ ঘণ্টার সময়সীমা' দ্রুতই শেষ হয়ে আসছে।
১২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান আলোচনার ফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে— এমন দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার ভাষায়, তেহরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটি আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে। ফলে চূড়ান্ত চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের জয়, আর চুক্তি না হ
২১ ঘণ্টা আগে
ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ আরও বিস্তৃত হয়ে এবার জার্মানি ও ইতালিকে গ্রাস করেছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই সঙ্গে ডেনমার্ক, স্লোভাকিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর
১ দিন আগে