উত্তেজনার মধ্যেই খামেনির হুঁশিয়ারি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ০০
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা উত্তেজনা এবং সামরিক মহড়ার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকানদের জানা উচিত তারা যদি যুদ্ধ শুরু করে তাহলে এবার এটি একটি আঞ্চলিক যুদ্ধ হবে। ৮৬ বছর বয়সি খামেনির এই মন্তব্য এখন পর্যন্ত তার সবচেয়ে সরাসরি হুমকি।

রোববার (১ ফেব্রুয়ারি) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

খামেনি বলেছেন, তেহরানে ওয়াশিংটনে হামলা করলে তা পুরো অঞ্চলে সংঘাতে রুপ নিবে।

তেহরান সতর্ক করে দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানে হামলার নির্দেশ দেন, তাহলে তারা ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক সম্পদকে লক্ষ্যবস্তু করবে। এর আগে গতকাল ট্রাম্প বলেছিলেন, ইরান ওয়াশিংটনের সাথে ‘গুরুত্ব সহকারে কথা বলছে’।

এদিকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে হরমুজ প্রণালীর পাশাপাশি চলতি মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণ চীন সাগরে চীন, রাশিয়ার সঙ্গে যৌথ মহড়া করবে বলে ঘোষণা দিয়েছে ইরান। সেই সাথে দেশটির নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পরমাণু চুক্তির আশায় ‘গুঁড়ে বালি’, ইরান যুদ্ধের সমাপ্তি হরমুজের দরজায়?

ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু চুক্তি ছাড়াই সংঘাত শেষ করে হরমুজ প্রণালি খুলে দেওয়াকে যুদ্ধের বিজয় হিসেবে তুলে ধরার পরিকল্পনা নিয়েও ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিনিময়ে

১ দিন আগে

ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার নতুন মহাসচিব মোহসেন রেজায়ি

ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) মহাসচিব পদে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহসেন রেজায়িকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি সমন্বয়কারী গুরুত্বপূর্ণ এ পরিষদে মোহাম্মদ বাঘের জোলগদরের স্থলাভিষিক্ত হয়েছেন ৭১ বছর বয়সী রেজায়ি।

১ দিন আগে

সৌদির অগ্নিকাণ্ডে ১৬ প্রাণহানি, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, ওই দুর্ঘটনায় নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

১ দিন আগে

১৫ দিন ধরে মালয়েশিয়ার মর্গে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ নেই

কুয়ালালামপুরে তিনি যে বাংলাদেশি মালিকের প্রতিষ্ঠানে কাজ করতেন, তারাও হন্যে হয়ে চেষ্টা করছেন কুয়ালালামপুর কিংবা বাংলাদেশের কোথাও তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায় কি না। তাতেও লাভ হয়নি। ফলে মৃত্যুর ১৫ দিন পেরিয়ে গেলেও হাসপাতালের হিমঘর থেকে মুক্তি মিলছে না দীন মোহাম্মদের।

২ দিন আগে