ইসরাইলে পাল্টা রকেট হামলা হিজবুল্লাহ’র

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার এক সপ্তাহও পার না হতে ফের রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ৩৫টি রকেট দিয়ে হামলা চালায় তারা। ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। সোমবার ইসরাইলে এই হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। খবর সিনহুয়ার

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় উত্তরাঞ্চলে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইসরাইল। এর আগেই অবশ্য সাইরেন বেজে উঠে ওই এলাকায়। রকেট হামলার আগে লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে তারা।

ইসরাইলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলের আরজুন ও ওডাইসে গ্রামে হামলা চালানো হয়েছে। সেখানে হিজবুল্লাহ যোদ্ধারা ছিলেন। তবে এতে কেউ নিহত হয়েছে কিনা, তা জানা যায়নি।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরাইল। ওই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরাইল। সেই হামলা চালানো হয় সম্প্রতি।

এর আগে গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। এরপর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল। তখন থেকেই হিজবুল্লাহর সঙ্গে হামলা ও পাল্টা হামলার ঘটনা বাড়ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, বাবার গুলিতে প্রাণ গেল ৭ শিশুর

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্টে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় এক ব্যক্তি তার সাত সন্তানসহ মোট আট শিশুকে হত্যা করেছে। তিনি আলাদা তিনটি বাড়িতে হানা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটান। ২০২৪ সালের জানুয়ারির পর এটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বন্দুক হামলার ঘটনা।

১ দিন আগে

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামাবাদে পৌঁছাবেন সন্ধ্যায়

প্রতিনিধি দলে ট্রাম্পের প্রভাবশালী দুই উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও রয়েছেন। তবে ওমান সাগরে ইরানি পতাকাবাহী জাহাজ জব্দের ঘটনার পর এই আলোচনায় তেহরানের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

১ দিন আগে

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, প্রাণ হারালেন ১৯ শ্রমিক

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

১ দিন আগে

ইরান যুদ্ধ চায় না, ‘বৈধ আত্মরক্ষা’র পথ বেছে নিয়েছে: পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই শান্তির বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান কোনোভাবেই যুদ্ধ চায় না, বরং সার্বভৌমত্ব রক্ষায় কেবল 'বৈধ আত্মরক্ষা'র পথ বেছে নিয়েছে। রোববার (১৯ এপ্রিল) দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পরিদর্শনকালে দেওয়া এক বক্তব্যে তিনি

১ দিন আগে