প্রতিবেশী দেশে হামলা না চালাতে ইরানের প্রতি হামাসের আহ্বান

ডেস্ক, রাজনীতি ডটকম
হামাসের কয়েকজন সদস্য। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য জুড়ে চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানো থেকে বিরত থাকতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

শনিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে হামাস জানায়, আন্তর্জাতিক আইন ও রীতি অনুযায়ী যেকোনো উপায়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে। ইরানের নেতৃত্বকে ‘ভাই’ সম্বোধন করে হামাস আহ্বান জানিয়েছে, প্রতিক্রিয়া জানাতে গিয়ে যেন প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করা হয়।

বিবৃতিতে হামাস আরও বলেছে, এই অঞ্চলের সকল দেশের উচিত ঐক্যবদ্ধভাবে আগ্রাসন মোকাবিলা করা। তারা এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেছে এবং অভিন্ন শত্রু মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়েছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে একটি দেশের সঙ্গে অন্য দেশের সংঘাত যেন ছড়িয়ে না পড়ে, হামাসের পক্ষ থেকে সেই কূটনৈতিক সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

এর আগে যুদ্ধ শুরুর দিন গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনাকে ‘নৃশংস অপরাধ’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছিল হামাস।

খামেনি নিহত হওয়ার পরপরই দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি বলেছিল, তিনি ফিলিস্তিনি জনগণ, তাদের লক্ষ্য এবং প্রতিরোধ যোদ্ধাদের সব ধরনের রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহায়তা প্রদান করেছিলেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদ্যুতের লাইন ছিঁড়ে স্পেনের বনাঞ্চলে আগুন: পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল, বাড়ছে প্রাণহানি

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলোতে জলকামানসহ শত শত দমকলকর্মী দিনরাত কাজ করছেন।

৭ ঘণ্টা আগে

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৮

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা

৯ ঘণ্টা আগে

বেরোনোর পথ কঠিন, বিরতি টিকিয়ে রাখাও চ্যালেঞ্জিং— ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা

১২ ঘণ্টা আগে

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

১৩ ঘণ্টা আগে