সৌদিতে পালিত হচ্ছে ঈদুল আজহা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ জুন ২০২৪, ১২: ১৪

সৌদি আরবসহ মধ্যপ্রাচের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপন শুরু হয়েছে। রোববার (১৬ জুন) শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আর তারপরই বিশ্বজুড়ে মুসলিমরা পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা পালন করা শুরু করে।

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে। শুধু সৌদি আরব নয়, উপসাগরীয় বিভিন্ন দেশেও আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরবের আজ টিভির খবরে বলা হয়েছে, লাখ লাখ মুসলমান মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে ঈদের নামাজের জমায়েতে অংশ নেন।

সৌদি নাগরিক, পাকিস্তানি এবং অন্যান্য বিদেশি নাগরিকদের অংশগ্রহণে সৌদি আরব জুড়ে ১২ হাজারেরও বেশি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

মক্কায়, আজ কোরবানির পর হজযাত্রীরা তাদের মাথা ন্যাড়া করবেন এবং তাদের ইহরামের পোশাক খুলে ফেলবেন। এরপর তারা সাধারণ পোশাকে তাওয়াফ আল-জিয়ারাহ (কাবা প্রদক্ষিণ) এবং সাঈ (সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে চলমান) করবেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১০ ঘণ্টা আগে

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।

১৩ ঘণ্টা আগে

ট্রাম্পের হুমকির পরপরই ইরানে মার্কিন হামলা, ৮ সেনা নিহত

প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

১৪ ঘণ্টা আগে

ইরানের সঙ্গে ‘যুদ্ধবিরতি শেষ’, ট্রাম্প বললেন ‘ওরা নিকৃষ্ট, অসুস্থ মানুষ’

ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’

১ দিন আগে